Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার বাগেরহাট পৌরসভার সড়ক উন্নয়নে অনিয়মের অভিযোগ, পুরোনো ঠিকাদারের হাতেই একাধিক কাজ,

ব্রাহ্মণবাড়িয়ায় সিমনা-ব্রাহ্মণবাড়িয়া সড়ক পরিদর্শনকালে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার আমরা বালু সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করেছি

  • Reporter Name
  • আপডেট টাইম : 06:56:53 pm, Tuesday, 23 September 2025
  • 58 বার

মোজাম্মেল চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া
চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন বলেন, বালু মহাল রক্ষাসহ পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য আমরা সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। এ বিষয়ে প্রচুর মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। জব্দ করা হচ্ছে বিভিন্ন যন্ত্র-সামগ্রী। জেল-জরিমানা করা হচ্ছে।
তিনি মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের সাথে বিজয়নগর উপজেলার সরাসরি সংযোগ সড়ক সিমনা-ব্রাহ্মণবাড়িয়া সড়কের ৯ কিলোমিটারের উভয়পাশে লাগানো বৃক্ষরোপণ কর্মসূচী পরিদর্শন কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। এ সময় বিভাগীয় কমিশনার জিয়াউদ্দীন আরো বলেন, দীর্ঘদিনের অনিয়মের কারণে দুর্বৃত্তরা সমাজে যেভাবে প্রতিষ্ঠা লাভ করেছে, তারা পরিবেশের যেভাবে ক্ষতি করছে, বালু লুট করছে এর মাধ্যমে তারা দেশকে বিপদাপন্ন করছে এবং আমাদের জনগণকে বিপদের দিকে ঠেলে দিচ্ছে। আমরা বালু সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি। আমাদের এই অবস্থান অব্যাহত থাকবে। আমরা বাংলাদেশকে সুন্দর করে রাখবো। সিমনা-ব্রাহ্মণবাড়িয়া সড়কের বৃক্ষরোপন প্রসঙ্গে তিনি বলেন, গাছগুলো বড় হলে এই অঞ্চলের মানুষের গর্ব করার বিষয় হবে। এতে করে এখানকার ভূমি অধিকার রক্ষা হবে। তেমনি ভাবে এটি সৌন্দর্য্য রক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম, স্থানীয় সরকার বিভাগ, ব্রাহ্মণবাড়িয়ার উপ-পরিচালক শংকর কুমার বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জেসমিন সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহমুদা আক্তার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিফাত মোঃ ইশতিয়াক ভূইয়া, বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাধনা চাকমাসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়

ব্রাহ্মণবাড়িয়ায় সিমনা-ব্রাহ্মণবাড়িয়া সড়ক পরিদর্শনকালে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার আমরা বালু সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করেছি

আপডেট টাইম : 06:56:53 pm, Tuesday, 23 September 2025