Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
রামপালের এক ইউনিট বন্ধ, উৎপাদন নেমেছে ৬০০ মেগাওয়াটের নিচে তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

বাগেরহাটে সামাজিক জবাবদিহিতা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে নতুন কমিটি

  • Reporter Name
  • আপডেট টাইম : 07:09:24 pm, Wednesday, 24 September 2025
  • 120 বার

বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাট সদর উপজেলার নারী, যুবক ও প্রান্তিক জনগোষ্ঠীসহ সুশীল সমাজের কণ্ঠস্বর শক্তিশালী করার লক্ষ্যে উপজেলা নাগরিক ফোরাম গঠন সভা সম্পন্ন হয়েছে।
আজ ২৪ সেপ্টেম্বর (বুধবার) বাগেরহাটে উদয়ন বাংলাদেশ কনফারেন্স রুমে আয়োজিত এ সভা যৌথভাবে আয়োজন করে আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট ও উদয়ন বাংলাদেশ। দাতা সংস্থা এম্বাসি অব সুইজারল্যান্ড, গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা ও মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ) প্রকল্পটিতে অর্থায়ন করেছে।
উদয়ন বাংলাদেশের নির্বাহী পরিচালক ইসরাত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস. এম. রফিকুল ইসলাম, উপ-পরিচালক, সমাজসেবা অধিদপ্তর বাগেরহাট। সভায় সর্বসম্মতিক্রমে প্রভাষক কামরুল ইসলাম সভাপতি ও নাদিরা আকরাম কে সাধারন সম্পাদক করে ২০সদস্য বিশিষ্টি উপজেলা নাগরিক প্লাটফর্ম গঠন করা হয় ।নতুন কমিটি উপজেলা পর্যায়ের সরকারি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যোগাযোগ রক্ষা, সামাজিক দায়বদ্ধতা টুল ব্যবহার করে সরকারি সেবা পর্যবেক্ষণ এবং প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা ও অ্যাডভোকেসি কার্যক্রম পরিচালনা করবে।
উক্ত সভায় প্রধান অতিথি এস এম রফিকুল ইসলাম বলেন এটি একটি সময়োপযোগী পদক্ষেপ, সরকারের সামাজিক নিরাপত্তা বলয় কর্মসূচীসহ অন্যান্য সেবা পেতে এবং অদৃশ্যের কন্ঠস্বরকে শক্তিশালী করতে তৃনমূলের মানুষ অনেক উপকৃত হবে। অনুষ্ঠানে অন্যান্য বক্তারা জানান, প্রকল্পটি এসডিজি ৫ (নারী ও পুরুষের সমতা) এবং এসডিজি ১৬ (শান্তি, ন্যায়বিচার ও শক্তিশালী প্রতিষ্ঠান) অর্জনের লক্ষ্যকে এগিয়ে নিতে কাজ করবে। এর মাধ্যমে তালাকপ্রাপ্ত, বিধবা, স্বামী পরিত্যক্তা, প্রতিবন্ধী, একাকী নারী ও দলিত সম্প্রদায়সহ সাধারণ মানুষের প্রতিনিধিত্ব ও অধিকার নিশ্চিত করবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

রামপালের এক ইউনিট বন্ধ, উৎপাদন নেমেছে ৬০০ মেগাওয়াটের নিচে

বাগেরহাটে সামাজিক জবাবদিহিতা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে নতুন কমিটি

আপডেট টাইম : 07:09:24 pm, Wednesday, 24 September 2025