Dhaka , Sunday, 1 November 2026
শিরোনাম :
বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না          —–ডা. শফিকুর রহমান জায়গার সংকট, আগাছা-জঙ্গলে বেহাল বাগেরহাটের বড় কবরস্থান, দাফনেও ভোগান্তি বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ৩০ অক্টোবর থেকে দুবলার চরে শুঁটকি উৎসব, জীবিকার সন্ধানে সাগরে নামছেন হাজারো জেলে বাগেরহাটে নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা ও কার্যক্রম মূল্যায়নর কর্মশালা অনুষ্ঠিত  ৩১ অক্টোবর ১১ দলীয় ঐক্যের লংমার্চ, বাগেরহাটে কাটাখালীতে পথসভা পল্টন ট্র্যাজেডিতে শহীদদের স্মরণে বাগেরহাটে জামায়াতের বিক্ষোভ মিছিল বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কুপিয়ে লক্ষাধিক টাকা ছিনতাই যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বাগেরহাটে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ

ডিমলায় বালু বোঝাই টলির ধাক্কায় শিক্ষকের মর্মান্তিক মৃত্যু

  • Reporter Name
  • আপডেট টাইম : 06:38:26 pm, Sunday, 28 September 2025
  • 98 বার

ডিমলা ( নীলফামারী) প্রতিনিধি
নীলফামারীর ডিমলা উপজেলার খালিশা চাপানি ইউনিয়নের বুড়ির হাট গ্রামের বাসিন্দা এবং সম্মিলিত বন্দর খড়িবাড়ি ও ছাতনাই বালাপাড়া দাখিল মাদ্রাসার সহ-সুপার রফিকুল ইসলাম (৬০) এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।দুর্ঘটনাটি ঘটেছে রবিবার (২৮ শে সেপ্টেম্বর) সকালসাড়ে ১০টায় ডিমলার শঠিবাড়ী বাজার এলাকায়। প্রত্যক্ষদর্শীদের বক্তব্যে জানা যায়, অবৈধভাবে পাথর ও বালু বহনকারী একটি ট্রলি দ্রুতগতিতে চলার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রফিকুল ইসলামকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হলে আশঙ্কাজনক অবস্থায় ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো রফিকুল ইসলাম সকালে বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় হঠাৎ করে দ্রুতগামী ট্রলিটি এসে তাকে চাপা দেয়।এলাকাবাসীর অভিযোগ, অবৈধভাবে চলাচলকারী এসব ট্রলি প্রায়ই বাজার এলাকায় চলাচল করে, যা জননিরাপত্তার জন্য মারাত্মক হুমকি হয়ে উঠেছে। দুর্ঘটনার পর স্থানীয় জনগণ ক্ষোভ প্রকাশ করে এবং অবৈধ ট্রলির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।রফিকুল ইসলামের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শিক্ষার্থীদের মাঝে নেমে এসেছে নীরবতা, সহকর্মীরা হারিয়েছেন একজন অভিজ্ঞ ও নিবেদিতপ্রাণ শিক্ষককে। তার অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক সমাজ ও সাধারণ মানুষ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

ডিমলায় বালু বোঝাই টলির ধাক্কায় শিক্ষকের মর্মান্তিক মৃত্যু

আপডেট টাইম : 06:38:26 pm, Sunday, 28 September 2025