নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার নন্দীগ্রাম থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) ফইম উদ্দিনকে নন্দীগ্রাম অফিসার্স ক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। রবিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে নন্দীগ্রাম অফিসার্স ক্লাবের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ শুভেচ্ছা জানানো হয়। সেসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রোহান সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা গাজীউল হক, উপজেলা প্রকৌশলী নূর নবী খান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এসএম সারওয়ার জাহান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহ আলম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা গোলাম মোস্তফা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সরদার মো. ফজলুল করিম, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা রবিউল ইসলাম ও নন্দীগ্রাম পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা শাহীন মাহমুদ প্রমুখ।
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
Reporter Name 



















