Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার বাগেরহাট পৌরসভার সড়ক উন্নয়নে অনিয়মের অভিযোগ, পুরোনো ঠিকাদারের হাতেই একাধিক কাজ,

বগুড়ার নন্দীগ্রামে আদালতের নির্দেশে মসজিদের জায়গা দখলমুক্ত

  • Reporter Name
  • আপডেট টাইম : 06:48:18 pm, Monday, 29 September 2025
  • 159 বার
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের বীরপলি গ্রামের উত্তরপাড়া জামে মসজিদের জায়গা থেকে আদালতের নির্দেশে অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হয়েছে। রবিবার (২৮ সেপ্টেম্বর) সকালে জেলা ও দায়রা জজ আদালতের নাজির আইয়ুব আলীর নেতৃত্বে থানা পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়।
উক্ত মসজিদ কমিটি ও স্থানীয় সূত্রে জানা যায়, বীরপলি গ্রামের মৃত পানাউল্লাহ তার নামে থাকা ১৪ শতক জমি বীরপলি উত্তরপাড়া জামে মসজিদের জন্য দান করেন। বীরপলি মৌজার জমিটির দাগ নং ৩১৫। দানকৃত এই জায়গা একই গ্রামের মৃত পিয়ার আলী আকন্দের ছেলে ইয়াছিন আলী ও হযরত আলী আকন্দের ছেলে আছির উদ্দিন জবরদখল করে বসতবাড়ি নির্মাণ করে বসবাস শুরু করেন। এ ঘটনায় গ্রামবাসী ও স্থানীয় জনপ্রতিনিধিরা বারবার অনুরোধ করলেও তারা জায়গা ছেড়ে দেয়নি। পরে ২০১৮ সালের ২৭ আগস্ট উক্ত মসজিদ কমিটির পক্ষ থেকে আলহাজ্ব আবুল হোসেন বাদী হয়ে নন্দীগ্রাম সহকারী জজ আদালতে একটি মামলা দায়ের করেন। দীর্ঘদিন শুনানি শেষে ২০২২ সালের ২৭ সেপ্টেম্বর আদালত উক্ত মসজিদের পক্ষে রায় প্রদান করলেও দখলদাররা জায়গা ছেড়ে দেয় না। এরপর নোটিশ দিয়েও কোনো কাজ না হওয়ায় উক্ত মসজিদ কমিটি পুনরায় আদালতের শরণাপন্ন হন। পরবর্তীতে আদালতের নির্দেশে জেলা ও দায়রা জজ আদালতের নাজির আইয়ুব আলীর নেতৃত্বে উচ্ছেদ অভিযান পরিচালনা করে বসতবাড়ি ভেঙে জায়গাটি উক্ত মসজিদ কমিটির কাছে বুঝিয়ে দেন। সেসময় স্থানীয় ইউপি সদস্য আলমগীর হোসেন, উক্ত মসজিদ কমিটির সভপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক মিজানুর রহমান ও ক্যাশিয়ার মোস্তাফিজুর রহমানসহ গণ্যমাণ্য ব্যক্তিবর্গ এবং গ্রামবাসী উপস্থিত ছিলেন।
জেলা ও দায়রা জজ আদালতের নাজির আইয়ুব আলী বলেন, আদালতের নির্দেশে এই উচ্ছেদ অভিযান চালিয়ে জায়গাটি দখলমুক্ত করা হয়েছে। নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ফইম উদ্দিন জানান, আদালতের আদেশ বাস্তবায়ন করতে গিয়ে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়নি। শান্তিপূর্ণভাবে উচ্ছেদ অভিযান সম্পন্ন হয়েছে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়

বগুড়ার নন্দীগ্রামে আদালতের নির্দেশে মসজিদের জায়গা দখলমুক্ত

আপডেট টাইম : 06:48:18 pm, Monday, 29 September 2025