দামুড়হুদা, প্রতিনিধি
চুয়াডাঙ্গার দামুড়হুদা থানা পুলিশের অভিযানে অবশেষে ধরা পড়ল খুন মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামী মোহাম্মদ মানিক (২৮)। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ভোরে কানাইডাঙ্গা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।মামলার তথ্য অনুযায়ী, মানিকের বিরুদ্ধে জিআর মামলা নং ৩৯৪/১৪-তে আদালত ১০ বছরের সশ্রম কারাদণ্ডের রায় দিয়েছিল। দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে দামুড়হুদা মডেল থানা পুলিশের জালে ধরা পড়লো সে।গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে দামুড়হুদা মডেল থানার ওসি (অপারেশন) মো: হিমেল রানা জানান, সাজাপ্রাপ্ত আসামিকে আইনি প্রক্রিয়া শেষে আজ মঙ্গলবার দুপুরে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
Reporter Name 



















