Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার

গৌরনদীতে পুলিশ কোন তদন্ত ছাড়াই সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করেছে ষড়যন্ত্রমূলক মামলা: স্থানীয় সাংবাদিকদের তীব্র নিন্দা।

  • Reporter Name
  • আপডেট টাইম : 06:06:16 pm, Tuesday, 30 September 2025
  • 154 বার

কাজী রনি,গৌরনদী,বরিশাল
গৌরনদী প্রেসক্লাবের সদস্য ও সাংবাদিক মোল্লা ফারুক হাসানের বিরুদ্ধে গৌরনদী থানায় দায়েরকৃত ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় সাংবাদিক সমাজ।বিবৃতিতে সাংবাদিকরা উল্লেখ করেছেন, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সবসময় অগ্রণী ভূমিকা রাখা মোল্লা ফারুক হাসানকে হয়রানি করার উদ্দেশ্যে এ মামলা দায়ের করা হয়েছে। সাংবাদিকদের কণ্ঠরোধ ও স্বাধীনতা হরণের এমন চেষ্টা কখনোই সফল হবে না।সাংবাদিক সমাজের পক্ষ থেকে আরও বলা হয়েছে, সাংবাদিকদের নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। একই সঙ্গে মোল্লা ফারুক হাসানের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা দ্রুত প্রত্যাহারের দাবি জানিয়েছেন তারা।মোল্লা ফারুক হাসান বলেন, বরিশালের গৌরনদী উপজেলার কটকস্থল এলাকায় ঢাকা–বরিশাল মহাসড়ক সংলগ্ন ‘আরিফ ফিলিং স্টেশন’ দীর্ঘদিন ধরে ডিক্রিকৃত ও বিরোধপূর্ণ জমিতে ব্যবসা পরিচালনা করে আসছে। আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও মালিক পক্ষ আদালতের আদেশ অমান্য করে ব্যবসা চালিয়ে যাচ্ছেন। এ নিয়ে সংঘর্ষের পরিপ্রেক্ষিতে তিনি ঘটনাস্থল থেকে সংবাদ সংগ্রহের সময় পুলিশের সহায়তায় মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে বলে জানান।ফারুক হাসান বলেন, “ঘটনাস্থলে শুধুমাত্র বাঁশের বেড়া দেওয়ার ঘটনা ঘটেছে, কোনো ভাঙচুর বা বিশৃঙ্খলা হয়নি। সিসি ক্যামেরার থাকা সত্ত্বেও পুলিশ কোনো তদন্ত ছাড়াই মিথ্যা অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করেছে। এটি সাংবাদিকতার ওপর সরাসরি আঘাত এবং স্বাধীন গণমাধ্যমকে হতাশ করার এক ন্যাক্কারজনক চেষ্টা।সাংবাদিকরা এ ঘটনার মাধ্যমে পুলিশের দায়িত্বহীনতা ও পক্ষপাতমূলক আচরণের তীব্র নিন্দা জানিয়ে বলছেন, “এ ধরনের অনিয়ম জনগণের পুলিশের ওপর বিশ্বাস ক্ষুণ্ণ করছে এবং ন্যায়বিচারের পথে অন্তরায় সৃষ্টি করছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু

গৌরনদীতে পুলিশ কোন তদন্ত ছাড়াই সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করেছে ষড়যন্ত্রমূলক মামলা: স্থানীয় সাংবাদিকদের তীব্র নিন্দা।

আপডেট টাইম : 06:06:16 pm, Tuesday, 30 September 2025