Dhaka , Sunday, 1 November 2026
শিরোনাম :
বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না          —–ডা. শফিকুর রহমান জায়গার সংকট, আগাছা-জঙ্গলে বেহাল বাগেরহাটের বড় কবরস্থান, দাফনেও ভোগান্তি বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ৩০ অক্টোবর থেকে দুবলার চরে শুঁটকি উৎসব, জীবিকার সন্ধানে সাগরে নামছেন হাজারো জেলে বাগেরহাটে নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা ও কার্যক্রম মূল্যায়নর কর্মশালা অনুষ্ঠিত  ৩১ অক্টোবর ১১ দলীয় ঐক্যের লংমার্চ, বাগেরহাটে কাটাখালীতে পথসভা পল্টন ট্র্যাজেডিতে শহীদদের স্মরণে বাগেরহাটে জামায়াতের বিক্ষোভ মিছিল বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কুপিয়ে লক্ষাধিক টাকা ছিনতাই যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বাগেরহাটে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ

নন্দীগ্রামে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলামের যোগদান

  • Reporter Name
  • আপডেট টাইম : 05:51:26 pm, Tuesday, 30 September 2025
  • 220 বার
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার নন্দীগ্রামে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম যোগদান করেছেন। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় তিনি নন্দীগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এসে যোগদান করে দায়িত্বভার গ্রহণ করেন। রাষ্ট্রপতির আদেশক্রমে ২৮ সেপ্টেম্বর রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের (মাঠ প্রশাসন শাখা) সিনিয়র সহকারী কমিশনার মাহমাদুল হাসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের প্রেক্ষিতে তিনি নন্দীগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন।
তাকে নন্দীগ্রাম অফিসার্স ক্লাবের সদস্যরা ফুলের তোড়া ও ক্রেস্ট দিয়ে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেন। তিনি এর আগে খুলনা জেলার দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সুনামের সহিত দায়িত্ব পালন করেছেন।
উল্লেখ্য, আগের উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. লায়লা আঞ্জুমান বানু অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদোন্নতি পেয়ে টাঙ্গাইল জেলায় বদলি হয়ে যায়। এরপর কিছুদিন সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব পালন করেন। তার নিকট থেকেই নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম দায়িত্বভার গ্রহণ করেছেন।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

নন্দীগ্রামে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলামের যোগদান

আপডেট টাইম : 05:51:26 pm, Tuesday, 30 September 2025