Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার বাগেরহাট পৌরসভার সড়ক উন্নয়নে অনিয়মের অভিযোগ, পুরোনো ঠিকাদারের হাতেই একাধিক কাজ,

নন্দীগ্রামে ইজিবাইক চালকের লাশ উদ্ধার

  • Reporter Name
  • আপডেট টাইম : 05:55:08 pm, Tuesday, 30 September 2025
  • 74 বার
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার নন্দীগ্রামে রিপন আকন্দ (৫০) নামে এক ইজিবাইক চালকের লাশ উদ্ধার করেছে নন্দীগ্রাম থানা পুলিশ। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের নুনদহ ফাজিল মাদ্রাসরা পাশের জঙ্গল থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত রিপন শেরপুর উপজেলার গাড়িদহ ইউনিয়নের তালপট্টি গ্রামের বদিউজ্জামানের ছেলে। স্থানীয় ও থানা পুলিশ সূত্র জানা যায়, সকালে কয়েকজন কৃষক মাঠে কাজ করতে গিয়ে জঙ্গলের ভিতর লাশ পড়ে থাকা অবস্থায় দেখতে পেয়ে এলাকাবাসীকে জানান। পরে থানা পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। নিহতের ভাই নান্নু আকন্দ বলেন, সোমবার রাত আটটার দিকে রিপন তার ভাড়ায় চালিত ইজিবাইকে তিনজন যাত্রী নিয়ে গাড়িদহ থেকে বের হয়। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যায়নি। সকাল থেকে আমরা বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করি। পরে আমরা শাজাহানপুর উপজেলার জামাদারপুকুর এসে জানতে পারি নুনদহ এলাকায় একটি অজ্ঞাত লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে গিয়ে দেখি সেটি আমার ভাই রিপনের লাশ। তিনি আরো বলেন, রিপনকে হত্যা করে তার ইজিবাইক ও মোবাইল ফোন নিয়ে গেছে দুর্বৃত্তরা। আমরা আমার ভাইয়ের হত্যার বিচার চাই। এ বিষয়ে নন্দীগ্রাম সার্কেলের সহকারী পুলিশ সুপার নুরুজ্জামান চৌধুরী বলেন, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনাটি আমরা তদন্ত করছি। জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়

নন্দীগ্রামে ইজিবাইক চালকের লাশ উদ্ধার

আপডেট টাইম : 05:55:08 pm, Tuesday, 30 September 2025