Dhaka , Sunday, 1 November 2026
শিরোনাম :
বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না          —–ডা. শফিকুর রহমান জায়গার সংকট, আগাছা-জঙ্গলে বেহাল বাগেরহাটের বড় কবরস্থান, দাফনেও ভোগান্তি বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ৩০ অক্টোবর থেকে দুবলার চরে শুঁটকি উৎসব, জীবিকার সন্ধানে সাগরে নামছেন হাজারো জেলে বাগেরহাটে নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা ও কার্যক্রম মূল্যায়নর কর্মশালা অনুষ্ঠিত  ৩১ অক্টোবর ১১ দলীয় ঐক্যের লংমার্চ, বাগেরহাটে কাটাখালীতে পথসভা পল্টন ট্র্যাজেডিতে শহীদদের স্মরণে বাগেরহাটে জামায়াতের বিক্ষোভ মিছিল বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কুপিয়ে লক্ষাধিক টাকা ছিনতাই যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বাগেরহাটে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ

নন্দীগ্রামে সড়ক দুর্ঘটনায় ভটভটি চালক নিহত, আহত ৪

  • Reporter Name
  • আপডেট টাইম : 06:41:00 pm, Thursday, 2 October 2025
  • 89 বার
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার নন্দীগ্রামে শ্যালো ইঞ্জিনচালিত ভটভটি উল্টে শাহীন আলম (৪৫) নামে এক ভটভটি চালক নিহত হয়েছে। এ ঘটনায় আরো চারজন গরু ব্যবসায়ী গুরুতর আহত হয়। বৃহস্পতিবার (২ অক্টোবর) সকালে ওমরপুর-তালোড়া সড়কের আগাপুর এলাকায় এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত শাহীন আলম নন্দীগ্রাম উপজেলার থালতা মাঝগ্রাম ইউনিয়নের পাঠান মির্জাপুর গ্রামের রেজাউল করিমের ছেলে। দুর্ঘটনায় আহতরা হলেন, একই গ্রামের পিন্টু, নিশিন্দারা গ্রামের আব্দুল জলিল, ধাওয়াস গ্রামের আব্দুল কুদ্দুস ও মোকাব্বর হোসেন। স্থানীয়রা জানান, সকালে শাহীন আলমসহ চারজন গরু ব্যবসায়ী ভটভটি যোগে দুপচাঁচিয়া উপজেলার ধাপেরহাটের উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে আগাপুর এলাকায় পৌঁছালে একটি কালভাটের সামনে ভটভটিটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই মারা যায় ভটভটি চালক শাহীন আলম। গুরুতর আহত চারজনকে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায়। এ দুর্ঘটনায় প্রাণ হারানো শাহীন আলম ছিলেন ওই পরিবারের একমাত্র উপার্জনের উৎস। তার অকাল মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বজনরা কান্নায় ভেঙে পড়েন।নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ফইম উদ্দিন জানান, সড়ক দুর্ঘটনায় ভটভটি চালক নিহত এবং আরো চারজন গুরুতর আহত হয়েছে। নিহতের পরিবার কোনো অভিযোগ না করায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে এবং দাফন সম্পন্ন হয়েছে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

নন্দীগ্রামে সড়ক দুর্ঘটনায় ভটভটি চালক নিহত, আহত ৪

আপডেট টাইম : 06:41:00 pm, Thursday, 2 October 2025