Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার

নাফে রহস্যজনক লাশ: মানব পাচার নাকি সীমান্ত হত্যা

  • Reporter Name
  • আপডেট টাইম : 06:04:48 pm, Friday, 3 October 2025
  • 218 বার

ফারুকুর রাহমান, টেকনাফ।

কক্সবাজার টেকনাফের নাফ নদীতে ভাসমান অবস্থায় দেখা মিলেছে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহের, ধারনা করা হচ্ছে মৃত ব্যক্তির বয়স প্রায় ৪০ বছরের উর্ধ্বে। পরে স্থানীয়দের সহযোগিতায় নদী থেকে মরদেহটি উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (৩ অক্টোবর) বেলা ১১টার দিকে সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ সংলগ্ন নাফ নদী থেকে ওই মরদেহটি উদ্ধার করা হয় বলে বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ।এদিকে ওই অজ্ঞাত ব্যক্তির মরদেহের বিষয়ে জানতে চাইলে শাহপরীর দ্বীপ জালিয়া পাড়া ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুস সালাম জানান, আজ সকালে নৌ-ঘাট এলাকায় নাফ নদীতে ভাসমান একজনের মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ মরদেহটি উদ্ধার করে। নিহত ব্যক্তির পরনে ছিল একটি গেঞ্জি ও হাফপ্যান্ট।এ বিষয়ে টেকনাফ মডেল থানার ওসি জায়েদ নূর বলেন, স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু

নাফে রহস্যজনক লাশ: মানব পাচার নাকি সীমান্ত হত্যা

আপডেট টাইম : 06:04:48 pm, Friday, 3 October 2025