উখিয়া প্রতিনিধি
কক্সবাজারের উখিয়ায় ২০ হাজার ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।শুক্রবার (৩ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের ধুরুমখালী এলাকার কক্সবাজার-টেকনাফ সড়কে বিশেষ অভিযান পরিচালনা করে একটি টেম্পো গাড়ি তল্লাশি করে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।গ্রেফতারকৃত ব্যক্তি হলেন, উপজেলার রত্নাপালং ইউনিয়নের চাকবৈঠার গ্রামের আলী হোসেনের ছেলে হামিদুল হক (২৩)।এ বিষয়ে উখিয়া থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) জিয়াউল হক বলেন, অভিযানে ২০ হাজার ইয়াবা উদ্ধারসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। আটক আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
Reporter Name 



















