Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার

রামপালে জোরপূর্বক জমি দখল করে মাছ চাষ; আদালতের নির্দেশে তদন্ত শুরু

  • Reporter Name
  • আপডেট টাইম : 06:04:43 pm, Thursday, 9 October 2025
  • 145 বার

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা

রামপালে মৎস্যঘেরের বাঁধ কেটে জোরপূর্বক জমি দখলে নিয়ে মাছ চাষের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বাগেরহাটের বিজ্ঞ আদালতে ভুক্তভোগী পারভীন বেগম বাদী হয়ে একটি পিটিশন মামলা দায়ের করেছেন। আদালত মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চক্রবর্তী নির্দেশ দিয়েছেন।মামলা সূত্রে জানা গেছে, উপজেলার চাকশ্রী বাজার এলাকার লোকমান মোল্লা এসএ ১২, ৪৩৩ ও ১৬৭ খতিয়ানের বর্তমান বিআরএস ৩৯০ খতিয়ানের ১৭৭ দাগের ০.৫৭ একর জমি গত ইংরেজি ১১-০৩-২০১৯ তারিখে ৫২২ নং কোবলামূলে ক্রয় করে ভোগদখল করে আসছিলেন। পরবর্তীতে লোকমান মোল্লা বিদেশে যাওয়ার সময় তার বোন পারভীন বেগমকে জমি ও ঘের রক্ষণাবেক্ষণের জন্য আমমোক্তারনামা দেন। পারভিন ওই জমি গত ইংরেজি ২০১৯ সাল থেকে দেখভাল করে আসছেন। কিন্তু ওই জমি গত ৮/৯ মাস পূর্বে জোরপূর্বক একই এলাকার বাসিন্দা মো. বাচ্চু শেখ ঘের ভরা মাছসহ দখল করে নেন। এ ছাড়াও ওই ঘের দখলের পূর্বে বাচ্চু ভুক্তভোগী পারভীনের নিকট একলক্ষ টাকা চাঁদা দাবি করেন। চাঁদার টাকা না পেয়ে বাচ্চু শেখ তার জমির পাশে থাকা পারভীনের ঘেরের বেড়িবাঁধ কটে দিয়ে নিজের ঘেরের সাথে মিশিয়ে দেয়। এতে পারভীনের প্রায় ৩ লক্ষ টাকার ক্ষতি হয় বলে মামলার আর্জিতে উল্লেখ করেন।এ বিষয়ে অভিযুক্ত বাচ্চু শেখের নিকট জানতে চাইলে তিনি সকল অভিযোগ অস্বীকার করেন।মামলার তদন্তকারী কর্মকর্তা অভিজিৎ চক্রবর্তী জানান, আমি তদন্ত শুরু করেছি। আরো অধিকতর তদন্ত করে রিপোর্ট দিবো।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু

রামপালে জোরপূর্বক জমি দখল করে মাছ চাষ; আদালতের নির্দেশে তদন্ত শুরু

আপডেট টাইম : 06:04:43 pm, Thursday, 9 October 2025