Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার

বাগেরহাটে পাঁচ দফা দাবির পক্ষে পেশাজীবীদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • Reporter Name
  • আপডেট টাইম : 08:10:14 pm, Thursday, 9 October 2025
  • 115 বার
আল আমিন খান সুমন, বাগেরহাট
জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন সহ ০৫ দফা দাবির যৌক্তিকতা প্রসঙ্গে  ০৯ অক্টোবর (বৃহস্পতিবার) বাগেরহাট প্রেসক্লাবে জামায়াতে ইসলামী বাগেরহাট জেলা শাখার উদ্যোগে সাংবাদিক, সুশীল সমাজ ও পেশাজীবীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা জামায়াতের আমির মাওলানা রেজাউল করিমের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি শেখ মোহাম্মদ ইউনুসের পরিচালনায় উক্ত মত বিনিময় সভায় জেলার বিভিন্ন গণমাধ্যম কর্মী, সাংবাদিক,সুশীল সমাজের প্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ব্যক্তিবর্গের উদ্দেশ্যে  জেলা আমির মাওলানা রেজাউল করিম তার বক্তব্যে বলেন,” সরকার জুলাই জাতীয় সনদ প্রস্তুত করলেও এখনো তা কার্যকর করছেনা, সরকারকে অবিলম্বে জুলাই সনদ কার্যকর করে উক্ত সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন সম্পন্ন করতে হবে। এ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে।” এছাড়া আগামী জাতীয় নির্বাচনে সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করতে তিনি সরকারের প্রতি আহ্বান জানান। উক্ত মতবিনিময় সভায় জামায়াত মনোনীত বাগেরহাট ০২ (ফকিরহাট, রামপাল ও মংলা) সংসদীয় আসনের প্রার্থী এ্যাডভোকেট শেখ আব্দুল ওয়াদুদ, বাগেরহাট ০৩ (কচুয়া, মোড়েলগঞ্জ ও শরণখোলা)  সংসদীয় আসনের প্রার্থী অধ্যক্ষ আব্দুল আলিম, বাগেরহাট ০১ (বাগেরহাট সদর,চিতলমারী ও মোল্লাহাট) সংসদীয় আসনের প্রার্থী শেখ মনজুরুল হক রাহাদ সহ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু

বাগেরহাটে পাঁচ দফা দাবির পক্ষে পেশাজীবীদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট টাইম : 08:10:14 pm, Thursday, 9 October 2025