Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
রামপালের এক ইউনিট বন্ধ, উৎপাদন নেমেছে ৬০০ মেগাওয়াটের নিচে তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

বাগেরহাটে এনসিপির বিশাল আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত

  • Reporter Name
  • আপডেট টাইম : 02:33:36 pm, Saturday, 11 October 2025
  • 287 বার

বাগেরহাট প্রতিনিধি
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বাগেরহাট জেলা শাখার উদ্যোগে এক বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ অক্টোবর) দুপুরে দলটির নিবন্ধন প্রাপ্তি উপলক্ষে এ শোভাযাত্রা শহরজুড়ে আনন্দমুখর পরিবেশ সৃষ্টি করে।খানজাহান আলী মাজার মোড় থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কে. আলী রোডস্থ এনসিপি বাগেরহাট জেলা কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এতে অংশ নেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক মোল্যা রহমাতুল্লাহ, বাগেরহাট জেলার প্রধান সমন্বয়কারী সৈয়দ মোর্শেদ আনোয়ার সোহেল, যুগ্ম সমন্বয়কারী সৈয়দ আবিদ আহমাদ, জেলা কমিটির সিনিয়র সদস্য লাবীব আহমদসহ জেলা ও উপজেলার নেতা-কর্মীরা।

এ সময় উপস্থিত ছিলেন জেলা কমিটির সদস্য সাংবাদিক আল আমিন খান সুমন, এডভোকেট শেখ আল আমিন, মাসুম রেজা, ইশতিয়াক হোসেন জামি, এনামুল হক রুবেলসহ অন্যান্য নেতৃবৃন্দ। বাগেরহাট জেলার নয়টি উপজেলার বিপুল সংখ্যক কর্মী মোটরসাইকেল বহর নিয়ে শোভাযাত্রায় যোগ দেন।পরে জেলা কার্যালয়ে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তৃতা দেন প্রধান সমন্বয়কারী সৈয়দ মোর্শেদ আনোয়ার সোহেল ও কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক মোল্যা রহমাতুল্লাহ। বক্তারা বলেন, এনসিপি জনগণের দল এই দলের প্রতীক একমাত্র শাপলাই হতে হবে।শোভাযাত্রার পুরো সময় জুড়ে এনসিপির নেতা-কর্মীরা “শাপলা আমাদের প্রতীক চাই” স্লোগানে মুখরিত করে তোলে পুরো শহর। জুলাই বিপ্লবের অঙ্গীকার নিয়ে নাহিদ ইসলামের নেতৃত্বে গড়ে ওঠা তরুণ প্রজন্মের এই রাজনৈতিক দল বাগেরহাটে শক্ত অবস্থান গড়ে তুলছে বলেও বক্তারা মন্তব্য করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

রামপালের এক ইউনিট বন্ধ, উৎপাদন নেমেছে ৬০০ মেগাওয়াটের নিচে

বাগেরহাটে এনসিপির বিশাল আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত

আপডেট টাইম : 02:33:36 pm, Saturday, 11 October 2025