Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার

বাগেরহাটে অস্ত্র ও মাদক মামলায় ১৫ বছর ৫মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

  • Reporter Name
  • আপডেট টাইম : 12:16:51 am, Monday, 13 October 2025
  • 170 বার

জেলা প্রতিনিধি, বাগেরহাট

বাগেরহাটের মোরেলগঞ্জ থানার অস্ত্র ও মাদক মামলায় মোট ১৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. ইমরান সরদারকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৬। রবিবার(১২অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে সংবাদ কর্মীদের দেয়া এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৬ এ তথ্য নিশ্চিত করেছে।গ্রেফতার ইমরান সরদার মোরেলগঞ্জ উপজেরার উত্তর চিংড়াখালী গ্রামের লোকমান সরদারের ছেলে।মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মতলুবর রহমান জানান, খুলনা র‌্যাব-৬ এর সিপিসি সদর কোম্পানির একটি চৌকস দলের সহযোগিতায় শনিবার (১২ অক্টোবর) খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ইমরান সরদারকে গ্রেফতার করা হয়।  গ্রেফতারকৃত ইমরান সরদার অস্ত্র মামলায় ১০ বছর এবং মাদক মামলায় ৫ বছর ৫মাসের সাজাপ্রাপ্ত ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন।ওসি আরও জানান, গ্রেফতার ইমরান সরদার মোরেলগঞ্জ থানা হেফাজতে রয়েছে আগামী দিন (সোমবার) সকালে ইমরানকে বাগেরহাট বিজ্ঞ আদালতে প্রেরন করা হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু

বাগেরহাটে অস্ত্র ও মাদক মামলায় ১৫ বছর ৫মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

আপডেট টাইম : 12:16:51 am, Monday, 13 October 2025