বাগেরহাট প্রতিনিধি.
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন আনুপাতিক প্রতিনিধিত্বমূলক (পিআর) পদ্ধতিতে করা, জুলাই সনদ বাস্তবায়ন করাসহ পাঁচ দফা দাবিতে বাগেরহাটে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জামায়াত ইসলামী। বুধবার সকাল দশটায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাগেরহাট আদালতের সামনের মহাসড়কে দলের নেতাকর্মীরা জড়ো হয়ে এই মানববন্ধন কর্মসূচি পালন করে। বক্তারা বলেন, সরকার জুলাই জাতীয় সনদ প্রস্তুত করলেও এখনো তা বাস্তবায়ন করছেনা, সরকারকে অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করে ওই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন করতে হবে। এই নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। পিআর পদ্ধতিতে নির্বাচন করতে হবে।বিগত ফ্যাসিস্ট সরকারের আমলের জুলুম-নির্যাতন, গুম-খুনের বিচার সহ জুলাই গণহত্যাকারীদের বিচার না করে এদেশে কোন নির্বাচন নয়, পুরাতন রাষ্ট্রব্যবস্থা সংস্কার না করে নির্বাচন হলে নতুন ফ্যাসিস্ট সৃষ্টি হতে পারে এবং তাতে জুলাই শহীদদের সাথে বিশ্বাসঘাতকতা করা হবে বলে মন্তব্য করেন বক্তারা।মানববন্ধনে বক্তব্য দেন বাগেরহাট জেলা জামায়াতের আমির মাওলানা রেজাউল করিম, জেলা জামাতের নায়েবে আমির শেখ আব্দুল ওয়াদুদ ও জেলা সেক্রেটারি শেখ মোহাম্মদ ইউনুস প্রমূখ।
Dhaka
,
Sunday, 13 September 2026
বিজ্ঞপ্তিঃ
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
প্রান্তিক অঞ্চলের মানুষের দ্বারপ্রান্তে শিক্ষা পৌঁছে দিতে বাউবি প্রতিশ্রুতিবদ্ধ” উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়
ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।।
তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা
বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ
মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ
কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার
আসন্ন জাতীয় সংসদ পিআর পদ্ধতিতে করা, জুলাই সনদ বাস্তবায়ন করাসহ পাঁচ দফা দাবিতে বাগেরহাটে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জামায়াত ইসলামী
-
Reporter Name - আপডেট টাইম : 03:23:12 pm, Wednesday, 15 October 2025
- 58 বার
Tag :
জনপ্রিয় সংবাদ




















