Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার

সংস্কারের দাবিতে কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ

  • Reporter Name
  • আপডেট টাইম : 05:25:51 pm, Wednesday, 15 October 2025
  • 58 বার

খুলনা প্রতিনিধি

দ্রুত সড়ক সংস্কারের দাবিতে কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এক সপ্তাহের মধ্যে দৃশ্যমান পদক্ষেপ দেখতে চান তারা। জেলা প্রশাসকের প্রতিশ্রুতিমূলক সিদ্ধান্ত না আসা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে বলে জানান তারা।বুধবার (১৫ অক্টোবর) দুপুর ৩ টা থেকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন মহাসড়কে ‘ব্লকেড কর্মসূচি’ নামে অবরোধ করে তারা। প্রতিবেদন লেখা পর্যন্ত অবরোধ করে রাখে এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।শিক্ষার্থীরা জানান, আমরা অবগত কুষ্টিয়া ঝিনাইদহ মহাসড়কের বড় অংশ এখন মরণফাঁদে পরিণত হয়েছে। হাজার হাজার শিক্ষার্থীদের মৃত্যু ঝুঁকি নিয়ে এই রাস্তায় চলাচল করতে হচ্ছে। এর আগে কয়েক দফায় আমরা মিটিং মিটিং খেলা খেলেছি। এবার মাঠে সমাধান হবে।ইবি শিক্ষার্থী গোলাম রাব্বানী বলেন, ‘রাস্তা সংস্কারের জন্য রাস্তায় নেমেছি, সমাধান হবে রাস্তায়। আমরা যখন কর্মসূচি দিয়েছি, তখন এ মাসে বা অমুক মাসে সংস্কার হবে বলে কথা আসছে। প্রশ্ন হচ্ছে— আপনারা এত মাস কোথায় ছিলেন? রাজনৈতিক সিন্ডিকেটে পা না দিয়ে শিক্ষার্থীদের কাতারে আসুন।’শিক্ষার্থী বাঁধন বলেন, ‘গতকাল দেখেছি, একমাসের মধ্যে সংস্কার শুরু হবে কিন্তু এ আশ্বাসে শিক্ষার্থীরা বিশ্বাস করবে না। আপনারা রাস্তায় এসে প্রতিশ্রুতি দিয়ে যান।’বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শাখা সমন্বয়ক এস এম সুইট জানান, ‘যতক্ষণ পর্যন্ত জেলা প্রশাসক আসবে না ততক্ষণ কর্মসূচি চলবে।’এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (রুটিন ভিসি) অধ্যাপক ড. এম এয়াকুব আলী বলেন, আমি রুটিন দায়িত্বে আছি। অবরোধের বিষয়ে আমি উপাচার্যকে অবগত করেছি। ফোনের মাধ্যমে বা অন্য কোনো উপায়ে সমাধান করবে কিনা ওনি দেখবেন৷’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু

সংস্কারের দাবিতে কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ

আপডেট টাইম : 05:25:51 pm, Wednesday, 15 October 2025