দাকোপ প্রতিনিধি,
সুন্দরবনে নিয়মিত টহলের সময় বিপুল পরিমাণ ফাঁদ সহ গাছ শব্দ করেছে বনবিভাগ। ঢাংমারী স্টেশনের ঘাগড়ামারী ক্যাম্পের ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, বৃহস্পতিবার বিকেলে ঘাগড়ামারী স্টেশনের কুলতলী খাল এলাকার পাশ্ববর্তী জঙ্গলে নিয়মিত টহলের সময় একটি চোরাকারবারী দলকে সনাক্ত করে বনরক্ষীরা। এসময় বনরক্ষীদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারী দল পালিয়ে যায়। তবে বনরক্ষীরা দুজন চোরাকারবারীকে সনাক্ত করতে সক্ষম হয়েছে। অভিযুক্ত চোরা কারবারীরা হল ইউসুফ হাওলাদারের পুত্র শফিকুল হাওলাদার ও মাহাবুব হাওলাদারের পুত্র হাসান হাওলাদার। এরা দুজন ই খুলনা জেলার দাকোপ উপজেলার পশ্চিম ঢাইনমারী গ্রামের বাসিন্দা। এসময় ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ হরিন শিকারের ফাঁদ সহ ২০ টি কাঁকড়া গাছ উদ্ধার করে বনবিভাগ ।প্রদান করে ২০ টুকরা কাঁকড়া কাঠ ও হরিণ শিকারের ৫০ টি ছিটকা ফাঁদ জব্দ করা হয়। ভারপ্রাপ্ত কর্মকর্তা আরও জানান, অভিযুক্ত ২(দুই) চোরাকারবারীদের আসামী করে খুলনা বন আদালতে অভিযোগ দায়ের করা হয়। আসামীগণ দুর্ধর্ষ হরিণ ও গাছ চোর। ইতিপূর্বে অত্র ক্যাম্পের হরিণের মামলা নং: ০৫/ঘাগড়া/৪২ ঢামা/১২৮/চাপা /অব ২০২৪-২০২৫ খ্রি: এর মামলায় আদালত কর্তৃক সাজা প্রাপ্ত হয়ে বেশ কিছুদিন জেল হাজতে ছিল।
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
Reporter Name 



















