বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাট সদর উপজেলার মেসার্স সাইফুল ট্রেডার্সের আওতায় শনিবার (১৮ অক্টোবর) দুপুরে খাদ্য নিরাপত্তা (ওএমএস) কার্যক্রমের মাধ্যমে ৪১৯ পরিবার এর মধ্যে চাল বিতরণ করা হয়।তবে, বিতরণকালে অভিযোগ ওঠে যে প্রত্যেকে নির্ধারিত ৩০ কেজির পরিবর্তে ২৮ কেজি ৫০০ গ্রাম করে চাল পাচ্ছেন। বিষয়টি দ্রুত জানতে পেরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস.এম. মুস্তাফিজুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হন এবং পরিস্থিতি পরিদর্শন করেন। সেখানে দেখাযায় শনিবার সরকারী বন্ধের দিন চালবিতরনের কোন তারিখ নাই তা সত্বেও মেসার্স সাইফুল ট্রেডার্সের চাল বিতরন করছে তবে মাষ্টারোলে স্বাক্ষর দেখানো হয়েছে ২০ অক্টোবর রবিবার । সেখানে ও রয়েছে তনঞ্চকতা । এলাকাবাসী বলছেন বন্ধেরদিন এ ধরনের চাল বিতরন করলে প্রশাসনের নজর থেকে রক্ষা পাওয়া যায়।এ বিষয়েবাগেরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার এস.এম. মুস্তাফিজুর রহমান বলেন, সাইফুল ট্রেডার্সের অনিয়মের তথ্য পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হই। দেখি প্রত্যেক উপকারভোগীকে ১ কেজি ৫০০ গ্রাম করে কম দেওয়া হচ্ছে। আমরা সংশ্লিষ্ট ব্যবসায়ীকে প্রাথমিক ভাবে সতর্ক করেছি। যাদের কম দেওয়া হয়েছিল, তাদের ডেকে এনে বাকি চাল বুঝিয়ে দেওয়ার ব্যবস্থা করেছি।উপজেলা প্রশাসনের দ্রুত পদক্ষেপে ৪১৯ জন উপকারভোগী তাদের প্রাপ্য পূর্ণ ৩০ কেজি চাল পেয়েছেন। এলাকাবাসী ও উপকারভোগীরা প্রশাসনের এ উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন।
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
Reporter Name 



















