বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে “ সরকারি-বেসরকারি উদ্যোগের সমন্বয় ও সহযোগিতা জোরদারকরণ” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।সোমবার সকাল ১০ টায় বাগেরহাট সদর উপজেলা পরিষদ সভা কক্ষে এসেমিনার অনুষ্ঠিত হয়। এডাব বাগেরহাট জেলা কমিটির সভাপতি ঝিমি মন্ডলের সভাপতিতে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার এস. এম. মোস্তাফিজুর রহমান। বিশেষ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার সোহেল পারভেজ , উপজেলা কৃষি অফিসারতন্ময় দত্ত।এসময় বক্তব্য রাখেন এডাব বাগেরহাট জেলা কমিটির সদস্য সচিব মোঃ কামরুজ্জামান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার প্রতিনিধি মোঃ জাকির হোসেন, মাজেদা বেগম কৃষি কলেজের প্রভাষক সাহিদা আক্তার, এডাব সদস্য হেমায়েত হোসেন খোকন, মনজুরুল ইসলাম, রেজাউল করিম, সাংবাদিক ইয়ামিন আলী, উন্নয়ন কর্মী শিল্পী আক্তার, গপিনাথ সাহা, সুজন সম্পাদক এসকে হাসিবুর রহমান সহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি ও ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি। #
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
Reporter Name 


















