Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার

বাগেরহাটে সরকারি পিসি কলেজের শিক্ষার্থীদের মাঝে কুরআন বিতরণ

  • Reporter Name
  • আপডেট টাইম : 04:54:12 pm, Tuesday, 21 October 2025
  • 124 বার

বাগেরহাট প্রতিনিধি

নোয়াখালীতে দারসুল কুরআন কর্মসূচিতে হামলার প্রতিবাদে বাগেরহাট সরকারি পিসি কলেজের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে অর্থসহ কুরআন বিতরণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে কলেজের বকুলতলা চত্বরে কুরআন বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ শেখ জিয়াউল ইসলাম। এসময়, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বাগেরহাট জেলা শাখার সভাপতি হাফেজ মোরশেদ, সেক্রেটারি আহমেদ আব্দুল্লাহ, অফিস সম্পাদক সোহেল রানা, পিসি কলেজ ছাত্রশিবিরের সভাপতি মাসুম বিল্লাহ, সেক্রেটারি রনি হাওলাদারসহ শিক্ষক ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এদিন ৫ শতাধিক শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে একটি করে পবিত্র কুরআন বিতরণ করা হয়। বিনামূল্যে কুরআন পেয়ে খুশি শিক্ষার্থীরা।বিনামূল্যে কুরআন পাওয়া রবিউল ইসলাম বলেন, একজন মুসলমানের জন্য কুরআন খুবই প্রয়োজনীয়। আজকে আমরা বিনামূল্যে পেয়ে খুব খুশি।বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বাগেরহাট জেলা শাখার সভাপতি হাফেজ মোরশেদ আলম বলেন, নোয়াখালীতে এই কুরআন প্রশিক্ষণ কর্মসূচির সময় বিএনপি ও তাদের অঙ্গসংগঠনের কিছু নেতাকর্মী মসজিদের ভেতর হামলা চালিয়ে আমাদের ভাইদের রক্তাক্ত করেছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। ফ্যাসিস্টরা কুরআনের প্রতি আঘাত করে টিকতে পারেনি, ভবিষ্যতেও কেউ পারবে না। মানুষের কল্যাণে আমাদের এ ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান এই ছাত্রনেতা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু

বাগেরহাটে সরকারি পিসি কলেজের শিক্ষার্থীদের মাঝে কুরআন বিতরণ

আপডেট টাইম : 04:54:12 pm, Tuesday, 21 October 2025