Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার

মোরেলগঞ্জে গরু চুরি করতে এসে গণপিটুনিতে এক জন নিহত, আহত ৩

  • Reporter Name
  • আপডেট টাইম : 02:03:40 pm, Friday, 24 October 2025
  • 4761 বার

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের মোরেলগঞ্জে গরু চুরি করতে এসে গণপিটুনিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দিবাগত ভোর রাতে উপজেলার বলভদ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে। মোরেলগঞ্জ থানার সেকেন্ড অফিসার ভবতোশ চন্দ্র এ তথ্য নিশ্চিত করেছেন।নিহত মো. মতিয়ার রহমান (৪৫) বাগেরহাটের চরগ্রামের মৃত রশিদ শেখের ছেলে।আহতরা হলেন, বাগেরহাটের ভাগা বাজার এলাকার মো. বজলু হাওলাদারের ছেলে মো. রমন হাওলাদার (৩৮), ফকিরহাটের চাকুলি গ্রামের মৃত আব্দুল আজিজ শেখের ছেলে মো. আসাদুল শেখ (৪০) ও ফকিরহাটের আরপাড়া গ্রামের মৃত মোহাম্মদের ছেলে মো. জনি (৩৮)।

মহিশপুরা পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. তালেবুল্লাহ স্থানীয়দের বরাত দিয়ে জানান, , বৃহস্পতিবার ভোর রাতে একটি মিনি ট্রাকযোগে চোরচক্রের সদস্যরা বলভদ্রপুর গ্রামে গরু চুরি করতে আসে। এ সময় এলাকাবাসী বিষয়টি টের পেয়ে চোরদের ধাওয়া করে। পালানোর সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়।পরে এলাকাবাসী চারজনকে আটক করে গণপিটুনি দেয়। এতে গুরুতর আহত অবস্থায় চারজনকে উদ্ধার করে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মতিয়ার রহমানকে মৃত ঘোষণা করেন। আহত তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আরও তিনজন চোর পালিয়ে যেতে সক্ষম হয়েছে বলে জানায় স্থানীয়রা।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুফতি কামাল হোসেন বলেন, হাসপাতালে আসার আগেই মতিয়ার নিহত হয়েছেন। বাকি তিনজনের অবস্থাও আশঙ্কাজনক।মোরেলগঞ্জ থানার সেকেন্ড অফিসার ভবতোশ চন্দ্র বলেন, “গণপিটুনিতে একজন নিহত হয়েছেন এবং তিনজন আহত রয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। আহত তিনজনকে পুলিশ হেফাজতে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনায় তদন্ত চলছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু

মোরেলগঞ্জে গরু চুরি করতে এসে গণপিটুনিতে এক জন নিহত, আহত ৩

আপডেট টাইম : 02:03:40 pm, Friday, 24 October 2025