Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার বাগেরহাট পৌরসভার সড়ক উন্নয়নে অনিয়মের অভিযোগ, পুরোনো ঠিকাদারের হাতেই একাধিক কাজ,

বিএনপি নেতাকে হাত পা বেঁধে রাত ভর নির্যাতন করল আওয়ামী লীগ নেতা

  • Reporter Name
  • আপডেট টাইম : 06:40:47 pm, Friday, 24 October 2025
  • 401 বার

ব্রাহ্মণবাড়িয়া থেকে, মোজাম্মেল চৌধুরী,
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে কালাইনগর গ্রামে আওয়ামী লীগ নেতা জসীম মাস্টার বাহিনী ওয়ার্ড বিএনপি নেতা জাকির হোসেনকে হাত পা বেঁধে রাত ভর নির্যাতন করার পর কবরস্থানে ফেলে যাবার অভিযোগ উঠেছে।এই বিষয়ে বাঞ্ছারামপুর মডেল থানায় লিখিত অভিযোগ জমা দেন ভুক্তভোগী বিএনপি নেতা।জাকির হোসেনের পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার (২০ অক্টোবর) দিবাগত রাতে নদীতে মাছ ধরতে গেলে প্রভাবশালী জসীম মাস্টার ও তার দলীয় কিছু কর্মী জাকির হোসেনকে নির্মমভাবে মারধর করে হাত, পা ও মুখ বেঁধে কালাইনগর কবরস্থানের ভেতরে ফেলে রেখে যায়।স্থানীয় সূত্রে জানা গেছে, জাকির হোসেন এলাকায় একজন সাধারণ ব্যবসায়ী এবং দরিয়াদৌলত ৯ নং ওয়ার্ডের (কালাইনগর) বিএনপির সাবেক সভাপতি। সম্প্রতি স্থানীয় আওয়ামী লীগ নেতা জসীম মাস্টারের সাথে নদীতে অবৈধ মাছের ঘেরের দখল দ্বন্দ্ব শুরু হয়। কারণ, জসীম মাস্টার বহুবছর যাবত মাছের ঘের দখল করে সাধারণ মৎস্যজীবীদের বঞ্চিত করে আসছিলেন।এর জের ধরে মঙ্গলবার রাতে জাকির মাছ ধরতে গেলে জসীমের লোকজন তাকে মারধোর করে হাত-পা বেঁধে কালাইনগর কবরস্থানে ফেলে রাখে। পরে গভীর রাতে তার চিৎকার শুনে এলাকাবাসী কবরস্থানের ভেতর থেকে তাকে উদ্ধার করে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার দুপুরে ১২টায় ঢাকায় পাঠানো হয়। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।এদিকে, আজ দুপুরে চিকিৎসাধীন জাকির হোসেনের পুত্রবধূ আরজিনা আক্তার বাদী হয়ে শাহ রাহাত আলী হাইস্কুলের শিক্ষক জসীম মাস্টারকে প্রধান করে মোট ৭ জনকে আসামি করে একটি অভিযোগ দায়ের করা হয়েছে।অভিযোগ নিয়ে জসীম মাস্টারের সাথে বিভিন্নভাবে যোগাযোগের চেষ্টা করার পরও তার সাড়া পাওয়া যায়নি।বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি একেএম মুছা এই কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে বলেন, “জাকির হোসেনকে অসহায় পেয়ে সক্রিয় আওয়ামী লীগের নেতা জসীম মাস্টার বিভিন্ন সময় হামলা করেছে। তার বিরুদ্ধে প্রশাসনের অবিলম্বে ব্যবস্থা নেয়ার জন্য আহ্বান জানাই।”বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশ অফিসার ইনচার্জ (ওসি)মো: হাসান জামিল খান বলেন, “ঘটনার লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়

বিএনপি নেতাকে হাত পা বেঁধে রাত ভর নির্যাতন করল আওয়ামী লীগ নেতা

আপডেট টাইম : 06:40:47 pm, Friday, 24 October 2025