Dhaka , Sunday, 1 November 2026
শিরোনাম :
বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না          —–ডা. শফিকুর রহমান জায়গার সংকট, আগাছা-জঙ্গলে বেহাল বাগেরহাটের বড় কবরস্থান, দাফনেও ভোগান্তি বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ৩০ অক্টোবর থেকে দুবলার চরে শুঁটকি উৎসব, জীবিকার সন্ধানে সাগরে নামছেন হাজারো জেলে বাগেরহাটে নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা ও কার্যক্রম মূল্যায়নর কর্মশালা অনুষ্ঠিত  ৩১ অক্টোবর ১১ দলীয় ঐক্যের লংমার্চ, বাগেরহাটে কাটাখালীতে পথসভা পল্টন ট্র্যাজেডিতে শহীদদের স্মরণে বাগেরহাটে জামায়াতের বিক্ষোভ মিছিল বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কুপিয়ে লক্ষাধিক টাকা ছিনতাই যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বাগেরহাটে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ

বরিশালের গৌরনদীতে জনতার হাতে ছিনতাইকারী আটক।

  • Reporter Name
  • আপডেট টাইম : 06:43:44 pm, Friday, 24 October 2025
  • 370 বার

কাজী রনি, গৌরনদী, বরিশাল

ব্যাংক থেকে গ্রাহকের টাকা ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় দুই ছিনতাইকারীকে হাতেনাতে আটক করে গণপিটুনি দিয়েছে জনতা। খবরপেয়ে আটককৃতদের উদ্ধার করে থানায় নিয়ে গেছে পুলিশ। ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার মেদাকুল বাজারের।আটককৃতরা হলো- মাদারীপুরের শিবচর উপজেলার চর কামারকান্দি গ্রামের চান মিয়া ভূঁইয়ার ছেলে আবু জাফর ও মাদারীপুর সদর উপজেলার হাজির হাওলা গ্রামের বাসিন্দা সামাদ খান।ছিনতাইয়ের স্বীকার ব্যাংক গ্রাহক জাহানারা বেগম বলেন, বুধবার (২২ অক্টোবর) দুপুরে মেদাকুল বাজারের সোনালী ব্যাংক থেকে দুই লাখ টাকা উত্তোলণ করে এক লাখ টাকা আমার স্বামীর হাতে দিয়ে আরেক লাখ টাকা গণনা করছিলাম। এরইমধ্যে এক ব্যক্তি আমার হাত থেকে টাকা ছিনতাই করে দৌঁড়ে পালায়। আমি চিৎকার দিয়ে ওই ছিনতাইকারীর পিছু নেই। এসময় আমার ডাক চিৎকারে ব্যাংকের নিরাপত্তা রক্ষী ও স্থানীয়রা ধাওয়া করে ওই ব্যক্তিকে আটক করে। পরবর্তীতে ওই ছিনতাইকারীর সহযোগীকেও আটক করা হয়।বাজারের ব্যবসায়ী ও ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, ব্যাংকের নারী গ্রাহকের টাকা ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে দুই ছিনতাইকারীকে আটক করে গণপিটুনি দেয় জনতা। পরে গৌরনদী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে এসে আটককৃতদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।গৌরনদী মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম জানিয়েছেন, খবরপেয়ে দুইজনকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এবিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

বরিশালের গৌরনদীতে জনতার হাতে ছিনতাইকারী আটক।

আপডেট টাইম : 06:43:44 pm, Friday, 24 October 2025