Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার

বাগেরহাটে ডেঙ্গুতে যুবকের মৃত্যু

  • Reporter Name
  • আপডেট টাইম : 10:46:40 pm, Saturday, 25 October 2025
  • 131 বার

জেলা প্রতিনিধি, বাগেরহাট

বাগেরহাটে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হানিফ হাওলাদার (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার(২৫অক্টোবর) সকালে ঢাকার নিউ লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহতের বাবা আলম হাওলাদার বিষয়টি নিশ্চিত করেছেন।মারা যাওয়া হানিফ হাওলাদার বাগেরহাট শহরের স্টেডিয়াম এলাকার বাসিন্দা আলম হাওলাদারের ছেলে। হানিফ হাওলাদার স্ত্রী ও আড়াই বছরের এক কন্যা সন্তান রেখে গেছেন ।পারিবারিক সূত্রে জানা গেছে, কয়েকদিন ধরে তীব্র জ্বরে ভুগছিলেন হানিফ। প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা নেওয়া হলেও জ্বর না কমায় বুধবার বাগেরহাট জেলা হাসপাতালে রক্ত পরীক্ষা করানো হয়। পরীক্ষায় ডেঙ্গু শনাক্ত হয়।রক্তে প্লাটিলেটের সংখ্যা বিপজ্জনকভাবে কমে ২৬ হাজারের নিচে নেমে এলে চিকিৎসকরা তাকে দ্রুত ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। পরে নিউ লাইফ হাসপাতালে দুই দিন আইসিইউতে থাকার পর শনিবার সকালে তিনি মারা যান।বাগেরহাট জেলা ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার সমাদ্দার বলেন, হানিফ হাওলাদার জ্বর নিয়ে হাসপাতালে এসেছিলেন। রক্ত পরীক্ষায় প্লাটিলেট খুব কম পাওয়া যায়। আমরা তাকে দ্রুত ঢাকায় পাঠানোর পরামর্শ দিয়েছিলাম। দুর্ভাগ্যবশত তাকে আর বাঁচানো যায়নি।শনিবার দুপুরে জানাজা শেষে হানিফকে বাগেরহাট শহরের মদিনা মসজিদ কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে এলাকায় গভির শোকের ছায়া নামে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু

বাগেরহাটে ডেঙ্গুতে যুবকের মৃত্যু

আপডেট টাইম : 10:46:40 pm, Saturday, 25 October 2025