Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার বাগেরহাট পৌরসভার সড়ক উন্নয়নে অনিয়মের অভিযোগ, পুরোনো ঠিকাদারের হাতেই একাধিক কাজ,

নন্দীগ্রামে আগাম জাতের আমন ধান কাটা-মাড়াই শুরু

  • Reporter Name
  • আপডেট টাইম : 10:57:56 pm, Saturday, 25 October 2025
  • 235 বার
নাজমুল হুদা, নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার নন্দীগ্রামে আগাম জাতের আমন ধান কাটা-মাড়াই শুরু হয়েছে। অল্প সময়েই ঘরে তোলা যায় আগাম জাতের আমন ধান। এই কারণে আগাম জাতের আমন ধান চাষাবাদে কৃষকদের আগ্রহ বেড়েছে। আমন ধান কাটা-মাড়ায়ের পর একই জমিতে রবিশস্য চাষাবাদ করা হয়। নন্দীগ্রাম উপজেলার কৃষকরা বিভিন্ন রবিশস্য চাষাবাদ করেও লাভবান হয়ে থাকে। নন্দীগ্রাম উপজেলার ঢাকইর, নামুইট ও বদলাশনসহ বিভিন্ন এলাকায় এখন মাঠজুড়ে দেখা যায় পাকা ধানের সোনালির সমারোহ। যতদূর চোখ যায়, ততদূর পর্যন্ত দেখা যায় পাকা ধানের ঝলমলে ধানের শীষ। কৃষক ও শ্রমজীবী মানুষেরা এখন ধান কাটা-মাড়াই ও ঘরে তোলার কাজে ব্যস্ত সময় পার করছেন। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি আমন মৌসুমে ১৯ হাজার ৫৩০ হেক্টর জমিতে আমন ধান চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও এর চেয়েও বেশি জমিতে আমন ধানের চাষাবাদ হয়েছে। নন্দীগ্রাম উপজেলার একটি পৌরসভা ও পাঁচটি ইউনিয়নের কৃষকরা বিভিন্ন জাতের আমন ধান চাষাবাদ করেছে। এসব ধানের ফলনও ভালো হয়েছে। কৃষকরা বলছেন, প্রাকৃতিক কোনো দুর্যোগ না থাকায় এই বছরও আমন ধানের বাম্পার ফলন পাওয়া যাচ্ছে। ঢাকইর গ্রামের কৃষক আলতাফ হোসেন বলেন, আমি আট বিঘা জমিতে মিনিকেট ও ব্রিধান-৭৫ জাতের ধান চাষ করেছি। ধানের ফলন ভালো হয়েছে। ব্রিধান-৭৫ প্রতিমণ ধান ১২২০ টাকা দরে বিক্রি করেছি। তবে মিনিকেট ধানের দাম আরো বেশি কিন্তু আমি বিক্রি করিনি। রণবাঘা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিনহাজুর রহমান হাবিব বলেন, আমাদের এলাকায় আমন ধান কাটা-মাড়াই শুরু হয়েছে। একারণে কৃষক পরিবারের ব্যস্ততা বেড়েছে। আসছে নবান্ন উৎসব। নবান্ন উৎসবে নতুন ধানের চাল দিয়ে ক্ষীর-পায়েস, পিঠা-পুলিসহ নানা রকম খাবার তৈরি করে অতিথি আপ্যায়ন করা হয়। বাঙালির রীতি অনুযায়ী বঙ্গাব্দের পহেলা অগ্রহায়ণ থেকে নবান্ন উৎসব শুরু হবে। উপজেলা কৃষি কর্মকর্তা গাজীউল হক বলেন, ইতোমধ্যেই আগাম জাতের আমন ধান কাটা-মাড়াইয়ের কাজ শুরু হয়েছে। আর কয়েকদিন পর পুরোদমে আমন ধান কাটা-মাড়াইয়ের কাজ শুরু হবে। এই উপজেলার কৃষকরা এবারো আমন ধানের ভালো ফলন পাচ্ছে। আমন ধান বিক্রি করে কৃষকরা অনেক লাভবান হবে। এখন কৃষকরা ধান কাটা-মাড়াইয়ের পাশাপাশি রবি মৌসুমে রবিশস্য উৎপাদনের প্রস্তুতি নিচ্ছে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়

নন্দীগ্রামে আগাম জাতের আমন ধান কাটা-মাড়াই শুরু

আপডেট টাইম : 10:57:56 pm, Saturday, 25 October 2025