জেলা প্রতিনিধি,বাগেরহাট।
বাগেরহাটে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ কামাল ফকির (৪৬) নামে এক মাদক কারবারিকে আটক করেছে। মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে সদর থানার রনবিজয়পুর এলাকায় নিজ বাড়ীতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বাগেরহাটের সহকারী পরিচালক মোঃ বুলু শেখ এ তথ্য নিশ্চিত করেছেন।আটক কামাল ফকির রনবিজয়পুর এলাকার মৃত আকবর ফকিরের ছেলে।অভিযানে নেতৃত্ব দানকারী বাগেরহাট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক এস এম জাফরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে কামাল ফকিরের বসতবাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।বাগেরহাটে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ বুলু শেখ জানান, দুপুরে পর তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের পূর্বক বাগেরহাট মডেল তানায় হস্থান্তর করা হয়েছে।বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ-উল-হাসান বলেন, বাগেরহাট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে আটক কামাল ফকিরকে ১ কেজী গাঁজাসহ থানায় হস্থান্তর ও মামলা দায়ের হয়েছে। তাকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
Reporter Name 



















