Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার বাগেরহাট পৌরসভার সড়ক উন্নয়নে অনিয়মের অভিযোগ, পুরোনো ঠিকাদারের হাতেই একাধিক কাজ,

সরাইলে দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫

  • Reporter Name
  • আপডেট টাইম : 06:23:14 pm, Wednesday, 5 November 2025
  • 147 বার

মোজাম্মেল চৌধুরী ,ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। বুধবার সকালে উপজেলার পাকশিমুল ইউনিয়নের ফতেহপুর গ্রামে দুই ভাইয়ের জমি- জমা সংক্রান্ত বিরোধের জেরে এই সংঘর্ষের ঘটনা ঘটে৷স্থানীয়রা জানান, ফতেহপুর গ্রামের মৃত আলী আকবরের ২ ছেলে সাত্তার ও এমদাদের মধ্যে জায়গা বেচা-কেনা নিয়ে বিরোধ চলে আসছিল৷ সম্প্রতি এমদাদুল তার ভাই সাত্তারের মেয়ের জামাতার কাছে জায়গা বিক্রি করে । এমদাদুল টাকা চাইলে তার ভাই সাত্তার জানায় বিক্রয় প্রক্রিয়া শেষ হবার পর টাকা দিবে ।এ নিয়ে মঙ্গলবার সন্ধ্যায় মীমাংসার জন্য সালিশ বসলেও কোন মীমাংসা হয়নি। বিষয়টিকে কেন্দ্র করে গ্রামের মানুষ দুটি পক্ষে বিভক্ত হয়ে দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে বুধবার ৫ নভেম্বর সকালে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেয়।ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ওবায়দুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়

সরাইলে দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫

আপডেট টাইম : 06:23:14 pm, Wednesday, 5 November 2025