Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার

বাগেরহাটে তারুন্যের উৎসব ২০২৫ উপলক্ষে পিঠা উৎসব

  • Reporter Name
  • আপডেট টাইম : 05:31:26 pm, Wednesday, 5 November 2025
  • 65 বার

বাগেরহাট প্রতিবেদক

বাগেরহাটে তারুন্যের উৎসব ২০২৫ উপলক্ষে উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।বুধবার (৫ নভেম্বর) সকালে মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এই উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান।এসময়, মহিলা বিষয়ক অধিদপ্তর, বাগেরহাটের উপ-পরিচালক সাহেলা পারভীন, জেলা প্রশাসনের সহকারি কমিশনার জুলফিকার আদনান, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামানসহ উদ্যোক্তাগণ উপস্থিত ছিলেন।মেলায় ৬টি স্টলে পান পিঠা, সেমাই পিঠা, কুলি পিঠা, জামাই পিঠা, ডালের বড়া, চিতই, দুধ চিতই, ভেজা চিতইসহ অন্তত ৫০ প্রকারের পিঠার পশা সাজিয়ে বসেছিলেন উদ্যোক্তারা। এর পাশাপাশি আচার, পায়েশ, হাতে তৈরি পোশাক ও রুপ চর্চার পন্য প্রদর্শন করা হয়। এমন আয়োজন নতুন উদ্যোক্তা তৈরিতে ভূমিকা পালন করবে বলে জানান মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক সাহেলা পারভীন।তিনি বলেন, বাগেরহাটে অনেক নারী উদ্যোক্তা রয়েছে। যাদের কাছে ভাল আইডিয়া রয়েছে, পাশাপাশি নিজেদের তৈরি পন্য রয়েছে। কিন্তু প্রচার-প্রচারণার অভাবে তারা পন্য বিক্রি করতে পারছে না। এজন্যই মূলত আমরা উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসব আয়োজন করেছে। এর মাধ্যমে যেমন তাদের বিক্রি বাড়বে, আবার নতুন উদ্যোক্তাও সৃষ্টি হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু

বাগেরহাটে তারুন্যের উৎসব ২০২৫ উপলক্ষে পিঠা উৎসব

আপডেট টাইম : 05:31:26 pm, Wednesday, 5 November 2025