Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার

পরকীয়ার জেরে গোপনাঙ্গ হারালেন যুবক

  • Reporter Name
  • আপডেট টাইম : 09:53:34 pm, Friday, 7 November 2025
  • 1769 বার

চিতলমারী প্রতিনিধি
বাগেরহাটের চিতলমারীতে পরকীয়ার জেরে লিটন শেখ ওরফে লিটু (৩৭) নামের এক যুবক পুরুষাঙ্গ হারিয়েছেন। শুক্রবার (০৭ নভেম্বর) ভোরে উপজেলার মহিলা কলেজ রোডের একটি ভাড়াটিয়া বাসায় এ ঘটনা ঘটে। আহত লিটন বাগেরহাটের কচুয়া উপজেলার ঝালডাঙ্গা গ্রামের মোঃ নজরুল শেখের ছেলে। এ ঘটনায় প্রতিবেশীরা লিটনের স্ত্রী হাসনার বিরুদ্ধে পুরুষাঙ্গ কর্তনের অভিযোগ তুলেছেন। ঘটনার পর থেকে গৃহবধু হাসনা বেগম পালাতক রয়েছেন। গুরুতর আহত অবস্থায় লিটন শেখকে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি প্রেরণ করেছে।স্বাস্থ্য কমপ্লেক্সে ও প্রতিবেশীদের দেওয়া তথ্যে জানা গেছে, চিতলমারী উপজেলার সদর ইউনিয়নের মহিলা কলেজ রোডের একটি ভাড়া বাড়িতে লিটন ও তার স্ত্রী হাসনা বেগম দুই সন্তান নিয়ে বসবাস করতেন। পেশায় আইসক্রিম বিক্রেতা লিটন শেখ ওরফে লিঠু অন্য এক মহিলার সাথে পরকীয়ায় জড়িয়ে পড়েন। স্ত্রী হাসনা বেগম পরকীয়ার বিষয়টি সহ্য করতে না পেরে ধারালো ব্লেড দিয়ে ঘুমন্ত স্বামীর পুরষাঙ্গ কেটে ফেলেন এবং দুই সন্তান ও ঘরের দামী মালামাল নিয়ে পালিয়ে যান। পরবর্তীতে আশেপাশের লোকজন আশঙ্কাজনক অবস্থায় লিটনকে উদ্ধার করে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসা তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার চিকিৎসক মোঃ মুক্তি বিশ্বাস জানান, গুরুতর আহত অবস্থায় লিটন শেখকে ভর্তি করা হলে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু

পরকীয়ার জেরে গোপনাঙ্গ হারালেন যুবক

আপডেট টাইম : 09:53:34 pm, Friday, 7 November 2025