জেলা প্রতিনিধি, বাগেরহাট
বাগেরহাটের মোংলার পশুর নদীতে পর্যটকবাহী একটি বোট উল্টে যুক্তরাষ্ট্র প্রবাসী রিয়ানা আবজাল (২৮) নামে এক নারী পর্যটক নিখোঁজ হয়েছেন। শনিবার (৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আট ঘণ্টা পার হলেও এখনো তার কোনো সন্ধান মেলেনি। বনবিভাগ ও স্থানীয়রা যৌথভাবে তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছেন। নিখোঁজ রিয়ানা বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক পাইলট এবং বর্তমানে যুক্তরাষ্ট্রপ্রবাসী। তাদের মূল বাড়ি বরিশালে।সুন্দরবন পূর্ব বনবিভাগের ঢাংমারী স্টেশন কর্মকর্তা সুরজিৎ চৌধুরী নিখোঁজের বিষয়টি নিশ্চিত করে জানান, ঢাংমারী এলাকার রিসোর্ট ‘ম্যানগ্রোভ ভ্যালিতে পরিবারসহ রাত যাপন শেষে শনিবার সকালে ছোট একটি বোটে করে ১৩ জন পর্যটক করমজল পর্যটনকেন্দ্রের উদ্দেশে রওনা দেন। পথিমধ্যে ঢাংমারী খাল ও পশুর নদীর সংযোগস্থলে পৌঁছালে প্রবল ঢেউয়ের তোড়ে বোটটি উল্টে যায়।এ সময় বোটের সবাই নদীতে পড়ে যান। কেউ সাঁতরে তীরে ওঠেন, আবার স্থানীয়দের সহায়তায় কয়েকজনকে উদ্ধার করা হয়। তবে রিয়ানা আবজাল নামের ওই নারী পর্যটক এখনো নিখোঁজ রয়েছেন।নিখোঁজ রিয়ানার বাবা, বিমান বাহিনীর প্রকৌশলী আবুল কালাম আজাদ জানান, নৌবাহিনীর একটি জাহাজের প্রবল ঢেউয়ের তোড়ে আমাদের ছোট বোটটি উল্টে যায়। এতে বোটে থাকা ১৩ জনই নদীতে পড়ে যায়। পরে ১২ জনকে উদ্ধার করা গেলেও রিয়ানাকে পাওয়া যায়নি।তিনি আরও জানান, রিয়ানা তার স্বামী ও ভাই-বোনের পরিবার নিয়ে সুন্দরবনে বেড়াতে এসেছিলেন। তারা ঢাকার উত্তরায় বসবাস করেন।করমজল প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির জানান, নিখোঁজ মার্কিন প্রবাসী নারী পর্যটকে উদ্ধারে ঘটনার পর থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা তল্লাশী চালিয়েছি। সকালে আবাও তল্লাশী শুরু হবে। নিখোঁজ মার্কিন প্রবাসীর রিয়ানা আবজালের বাবাকে আমরা মোংলা পৌছে দিয়েছি।
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
Reporter Name 



















