জেলা প্রতিনিধি, বাগেরহাট
খুলনা-মোংলা মহাসড়কে বারবার দুর্ঘটনা রোধ ও চার লেন বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছে ন্যাশনালিস্ট কনজারভেটিভ পার্টি (এনসিপি)। রবিবার (৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে খুলনা-মোংলা মহাসড়কের ফয়লাহাট মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তারা বলেন, খুলনা–মোংলা মহাসড়কে প্রতিদিন দুর্ঘটনায় অসংখ্য নিরীহ মানুষ প্রাণ হারাচ্ছেন। এই সড়কটি এখন জনদুর্ভোগের পাশাপাশি জননিরাপত্তার বড় হুমকিতে পরিণত হয়েছে। তারা অবিলম্বে মহাসড়কটি চার লেনে উন্নীত করা, দুর্ঘটনা রোধে কার্যকর নজরদারি বৃদ্ধি এবং রাতের সময় ভারী যানবাহনের চলাচল সীমিত করার দাবি জানান।বক্তারা আরও বলেন, থ্রি-হুইলার, নসিমন, করিমন, মাহিন্দ্রা, অটোভ্যানসহ সব অননুমোদিত যানবাহনের চলাচল বন্ধ করতে হবে। রোডস্ অ্যান্ড হাইওয়ে পুলিশ ও সড়ক বিভাগের দৃশ্যমান তৎপরতা না থাকায় মহাসড়কের বিভিন্ন স্থানে দখলদারিত্ব ও অব্যবস্থাপনা বেড়েছে।তারা রাস্তার দুই পাশের সরকারি জায়গা উদ্ধার, অবৈধ বাসস্ট্যান্ড অপসারণ, রাতে সোলার স্ট্রিটলাইট স্থাপন, নৌবাহিনী ও কোস্টগার্ডের গাড়ির বেপরোয়া গতি নিয়ন্ত্রণ এবং মোংলা বন্দর ও ইপিজেড এলাকার ফিটনেসবিহীন ট্রাক চলাচল বন্ধের দাবি জানান। পাশাপাশি ২৭ টনের বেশি ভারবাহী যান চলাচল সীমিত করার আহ্বান জানান তারা।বক্তারা দুর্ঘটনায় নিহতদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ প্রদানের দাবি করেন এবং সরকারের নীতিনির্ধারকদের কাছে মহাসড়ককে নিরাপদ করতে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।মানববন্ধনে একাত্মতা প্রকাশ করেন স্থানীয় প্রেসক্লাব নেতৃবৃন্দ। অনুষ্ঠানে বক্তব্য দেন রামপাল উপজেলা এনসিপির সমন্বয়ক মো. মাজিদুর রহমান জুয়েল, যুগ্ম আহ্বায়ক গাজী সাকিব, প্রেসক্লাব রামপালের সভাপতি এম এ সবুর রানা, উপজেলা এনসিপি সদস্য সিরাজুল ইসলাম, সোহান শেখ, বাইনতলা ইউনিয়নের আহ্বায়ক সোলাইমান, উজলকুড় ইউনিয়নের আহ্বায়ক মিরাজুল ইসলাম, গৌরম্ভা ইউনিয়নের আহ্বায়ক ইবাদুল ইসলাম এবং রামপাল সদর ইউনিয়নের সদস্য সচিব মামুন সরদার প্রমুখ।
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
Reporter Name 



















