Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার

ফিরতি যাত্রায় থমকে গেলেন সুমাইয়া শিমু

  • Reporter Name
  • আপডেট টাইম : 04:58:34 am, Saturday, 9 May 2020
  • 658 বার

টিভি নাটকের জনপ্রিয় অভিনেত্রী সুমাইয়া শিমু। অভিনয়ের পাশাপাশি মডেলিংয়েও তাকে দেখা যায় মাঝে মধ্যেই। তবে বছরখানেক ধরে এ অভিনেত্রী অভিনয়ে ছিলেন অনিয়মিত। অভিনয়ের বাইরের কিছু কাজ নিয়ে ব্যস্ত ছিলেন তিনি।

তবে সেই কাজের বিষয়টি আয়ত্তে আসার পর গত মাস থেকে অভিনয়ে আবার নিয়মিত হয়েছিলেন। ফিরেই সীমান্ত সজলের পরিচালনায় একটি খণ্ড নাটক ও তানিম পারভেজের পরিচালনায় একটি ওয়েব সিরিজের কাজ শুরু করেন। কিন্তু করোনার কারণে তার এই নতুন অভিযাত্রা থমকে গেছে। তাই অন্য সবার মতো তিনিও ঘরবন্দি।

এ প্রসঙ্গে সুমাইয়া শিমু বলেন, ‘এবার বেশ পরিকল্পনা করেই অভিনয়ে নেমেছিলাম। ভালো দুটি কাজ শুরু করেছিলামও। নাটকটির কাজ শেষ হলেও ওয়েব সিরিজটির কাজ অসমাপ্ত আছে। এগুলো ছাড়া ঈদেও কিছু কাজ নিয়েও কথা হয়েছিল কয়েকজন নির্মাতার সঙ্গে। তার আগেই সব কাজ বন্ধ হয়ে গেল। পরিস্থিতি স্বাভাবিক হলে যখন কাজ শুরু হবে তখন আমিও অভিনয়ে ফিরব এমন পরিকল্পনাই করছি। তবে করোনার কারণে কারও কোনো ক্ষতি না হয় সেই দিকে যেন সবাই খেয়াল রাখেন।’

অন্যদিকে নারীদের উন্নয়ন নিয়ে ‘বেটার ফিউচার ফর উইমেন’ নামে একটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন এ অভিনেত্রী। অভিনয় ছাড়া এই কাজটাতেই নিজেকে আবদ্ধ রাখেন শিমু।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু

ফিরতি যাত্রায় থমকে গেলেন সুমাইয়া শিমু

আপডেট টাইম : 04:58:34 am, Saturday, 9 May 2020