দর্পণ ডেক্স : ফৌজদারি মামলায় অভিযুক্ত ৪৮৯ কিশোরের জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত। আজ শুক্রবার সুপ্রিম কোর্ট এর একটি সূত্র থেকে এমন তথ্য পাওয়া গেছে।
সূত্র মতে, সারা দেশে তিন শতাধিক নিম্ন আদালত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে শুনানি নিয়ে গত ২০ কর্মদিবসে ৩৩ হাজার ১৫৫টি জামিন আবেদন মঞ্জুর করেন। এর মধ্যে ৪৮৯ কিশোরের জামিন আবেদন ছিল। শিশু উন্নয়ন কেন্দ্র থেকে মুক্তি পাওয়ার পরে ৪৮৯ কিশোরের মধ্যে ৪৬০ জনকে তাদের অভিভাবকের হাতে হস্তান্তর করা হয়েছে।
তাছাড়া গত পাঁচ কর্মদিবসে পাঁচ হাজার ৬৭৫ জনের জামিন মঞ্জুর করেন আদালত। এ সময় মোট ৬০ হাজার ৩৮৯টি জামিন আবেদন নামঞ্জুর করা হয়।
পিসি কলেজে জাতীয় ছাত্রশক্তির উন্মুক্ত বইঘর উদ্বোধন
Reporter Name 









