Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার বাগেরহাট পৌরসভার সড়ক উন্নয়নে অনিয়মের অভিযোগ, পুরোনো ঠিকাদারের হাতেই একাধিক কাজ,

চুলকাঠিতে এক ব্যক্তির শরীরে করোনা ভাইরাস শনাক্ত বাড়িটি লকডাউন করেছে প্রশাসন।

  • Reporter Name
  • আপডেট টাইম : 08:35:30 pm, Monday, 22 June 2020
  • 1135 বার

চুলকাঠি প্রতিনিধিঃ বাগেরহাট সদর উপজেলার চুলকাঠিতে এক ব্যক্তির শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে বলে নিশ্চিত করেছে বাগেরহাট জেলা সিভিল সার্জন ডাঃ কে এম হুমায়ুন কবির। চুলকাঠি এলাকার খানপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ এর বাড়ির ভাড়াটিয়া রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের কর্মকর্তা কিরণ জয় দত্ত (৩৪) নামের উক্ত ব্যক্তির নমুনার আজ সোমবার প্রকাশিত ফলাফলে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ খবর নিশ্চিত হওয়ার পর উক্ত বাড়িতে লাল পতাকা উত্তোলন করে বাড়িটি লকডাউন করেছে বাগেরহাট সদর উপজেলা প্রশাসন।এ ব্যাপারে জানতে চাওয়া হলে খানপুর ইউপি চেয়ারম্যান ফকির ফহম উদ্দিন বলেন ওই এলাকায় সার্বক্ষণিক দুজন গ্রাম পুলিশ মোতায়েন করেছেন যাতে করে এলাকায় বহিরাগত লোক এবং এলাকার লোক বাইরে বেরোতে না পারে। এদিকে উক্ত বাড়িটিতে কোডেক এনজিও সহ প্রায় অর্ধশতাধিক ব্যক্তি বাসা ভাড়া নিয়ে বসবাস করছেন। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যক্তি জানান উক্ত বাড়িতে একটি এনজিওর সহ প্রায় অর্ধশতাধিক ব্যক্তি বাসা ভাড়া নিয়ে অবস্থান করেন ফলে বিপুল একটি জনগোষ্ঠী এক জায়গায় থাকায় এলাকার লোক আতংঙ্কিত হয়ে পড়েছে তিনি প্রশাসনের নিকট লকডাউন যথাযথ কার্যকর ও তদারকির জন্য আহ্বান জানান। উক্ত বাড়িটিতে থাকা কোডেক এনজিও’র বাগেরহাট জেলা ম্যানেজার মোহাম্মদ হাসানের নিকট অফিসটি লকডাউন হওয়ার পরও কিস্তি এবং সঞ্চয় আদায় চলবে কি চলবে না জানতে চাওয়া হলে তিনি বলেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করেছি নির্দেশনা পেলেই সে মোতাবেক কাজ করা হবে। এ ব্যাপারে জানতে চাওয়া হলে বাগেরহাট জেলা সিভিল সার্জন ডাঃ কে এম হুমায়ুন কবির উক্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন আক্রান্ত ব্যক্তি খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল এ নমুনা দিয়েছিলেন তার ফলাফল পজেটিভ বলে আজকে তথ্য পেয়েছি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়

চুলকাঠিতে এক ব্যক্তির শরীরে করোনা ভাইরাস শনাক্ত বাড়িটি লকডাউন করেছে প্রশাসন।

আপডেট টাইম : 08:35:30 pm, Monday, 22 June 2020