Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার

ভারতীয় মন্ত্রী দাবি করেছেন চীনের ৪০ সেনা নিহত হয়েছেন: লাদাখ সংঘর্ষে

  • Reporter Name
  • আপডেট টাইম : 07:01:34 am, Monday, 22 June 2020
  • 813 বার

লাদাখের গালওয়ান উপত্যকায় সংঘর্ষের ঘটনায় চীনের কমপক্ষে ৪০ সেনা নিহত হয়েছেন বলে দাবি করেছেন ভারতের কেন্দ্রীয় সড়ক এবং পরিবহন বিষয়ক মন্ত্রী ভিকে সিং। শনিবার ভারতীয় গণমাধ্যম টিভি নিউজ২৪ কে দেয়া সাক্ষাতকারে তিনি এমনটি দাবি করেন।

ভারতের কেন্দ্রীয় সড়ক এবং পরিবহন বিষয়ক মন্ত্রী ভিকে সিং বলেন, আমাদের যদি ২০ জন শহীদ হন তাহলে তাদের দ্বিগুণ ক্ষতি হয়েছে। তবে সাবেক সেনা প্রধান ভিকে সিং তার বক্তব্যের পক্ষে কোনো প্রমাণ দিতে পারেননি।

ভিকে সিং দাবি করেন ঐতিহাসিকভাবে চীন ক্ষয়-ক্ষতির পরিমাণ লুকিয়ে আসছে। ১৯৬২ সালের যুদ্ধেও চীন ক্ষয়-ক্ষতির তথ্য লুকিয়েছিল। এর আগে চীনের রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম গ্লোবাল টাইমসে সেনাদের হতাহতের খবর প্রকাশ করলেও বিস্তারিতভাবে কিছু জানানো হয়নি। ভিকে সিং জানায়, সংঘর্ষের পর যারা যে সব সেনা ভারতে ঢুকে পড়েছিল তাদেরকে চীনের কাছে ফেরত দেয়া হয়েছে।

গত সোমবার লাদাখের গালওয়ান উপত্যকার ভারত-চীন সেনাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় ২০ ভারতীয় সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন ৭৬ ভারতীয় সেনা। তবে চীনের পক্ষ থেকে এই সংঘর্ষের ঘটনায় হতাহতদের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু

ভারতীয় মন্ত্রী দাবি করেছেন চীনের ৪০ সেনা নিহত হয়েছেন: লাদাখ সংঘর্ষে

আপডেট টাইম : 07:01:34 am, Monday, 22 June 2020