Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার

‘সংঘর্ষের আগের দিন যুদ্ধ বিমান মোতায়েন করে চীন’

  • Reporter Name
  • আপডেট টাইম : 09:37:49 am, Tuesday, 1 September 2020
  • 625 বার

লাদাখের প্যাংগং লেকে সংঘাতের আগের দিন যুদ্ধ বিমান মোতায়েন করেছে চীন। ভারত সরকারের একটি সূত্র বার্তা সংস্থা এএনআই’কে এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, চীনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) তাদের জে-২০ ফাইভ জেনারেশন যুদ্ধবিমান মোতায়েন করেছে।

লাদাখে নতুন করে সংঘর্ষের ঘটনায় ফের চরম উত্তেজনা বিরাজ করছে দেশ দুইটির সেনা বাহিনীর মধ্যে।

ইতোমধ্যে ভারত সরকার বিবৃতিতে জানিয়েছে, ২৯ অগাস্ট রাত থেকে ৩০ অগাস্ট ভোর পর্যন্ত প্যাংগং লেকের দক্ষিণ প্রান্তে চীনের সেনার পেট্রোল দেখতে পায় ভারতীয় সেনা।

ভারতের অভিযোগ, প্যাংগংয়ের দক্ষিণে ভারতীয় ভূখণ্ডে চীনের সেনা নতুন করে ঢোকার চেষ্টা করছিল। এসময় ভারতীয় সেনা চীনের সেনাবাহিনীকে বাধা দেয়।

সেনা সূত্রের খবর, এসময় দুই পক্ষের মধ্যে হাতাহাতিও হয়েছে। তবে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

এছাড়া ভারতের সেনাবাহিনীর জনসংযোগ কর্মকর্তা কর্নেল আমন আনন্দ বলেন, ‘সামরিক ও কূটনৈতিক স্তরে আলোচনার মাধ্যমে পূর্ব লাদাখে সঙ্ঘাত পরিস্থিতি কাটিয়ে উঠতে যে ঐক্যমত্যে পৌঁছনো গিয়েছিল, ২৯-৩০ আগস্ট রাতে পিএলএ তা লঙ্ঘন করেছে। স্থিতাবস্থা নষ্ট করতে সেখানে প্ররোচনামূলক সামরিক পদক্ষেপ করেছে তারা।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু

‘সংঘর্ষের আগের দিন যুদ্ধ বিমান মোতায়েন করে চীন’

আপডেট টাইম : 09:37:49 am, Tuesday, 1 September 2020