Dhaka , Sunday, 1 November 2026
শিরোনাম :
বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না          —–ডা. শফিকুর রহমান জায়গার সংকট, আগাছা-জঙ্গলে বেহাল বাগেরহাটের বড় কবরস্থান, দাফনেও ভোগান্তি বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ৩০ অক্টোবর থেকে দুবলার চরে শুঁটকি উৎসব, জীবিকার সন্ধানে সাগরে নামছেন হাজারো জেলে বাগেরহাটে নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা ও কার্যক্রম মূল্যায়নর কর্মশালা অনুষ্ঠিত  ৩১ অক্টোবর ১১ দলীয় ঐক্যের লংমার্চ, বাগেরহাটে কাটাখালীতে পথসভা পল্টন ট্র্যাজেডিতে শহীদদের স্মরণে বাগেরহাটে জামায়াতের বিক্ষোভ মিছিল বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কুপিয়ে লক্ষাধিক টাকা ছিনতাই যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বাগেরহাটে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ

মারা গেলেন বীরশ্রেষ্ঠ কামালের মা

  • Reporter Name
  • আপডেট টাইম : 10:36:52 pm, Tuesday, 8 September 2020
  • 602 বার

বীরশ্রেষ্ঠ মোহাম্মদ মোস্তফা কামালের মা মালেকা বেগম বার্ধক্যজনিত কারণে মারা গেছেন। তার মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক প্রকাশ করেছেন।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে ভোলার সদর উপজেলার মটুপি গ্রামে নিজ বাড়িতে ৯৬ বছর বয়সে মারা যান তিনি। বীর মাতার মৃত্যুতে ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ, জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদসহ নানা শ্রেণিপেশার মানুষ শোক জানিয়েছেন।

বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন মালেকা বেগম। গুরুতর অসুস্থ অবস্থায় গত ১৮ই আগস্ট তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়।

অবস্থার অবনতি হলে ২০শে আগস্ট তাকে উন্নত চিকিৎসার জন্য সেনাবাহিনীর তত্ত্বাবধানে এয়ার অ্যাম্বুলেন্সে করে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা শেষে তাকে নিজ বাড়িতে আনা হলে আজ তার মৃত্যু হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

মারা গেলেন বীরশ্রেষ্ঠ কামালের মা

আপডেট টাইম : 10:36:52 pm, Tuesday, 8 September 2020