Dhaka , Sunday, 1 November 2026
শিরোনাম :
বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না          —–ডা. শফিকুর রহমান জায়গার সংকট, আগাছা-জঙ্গলে বেহাল বাগেরহাটের বড় কবরস্থান, দাফনেও ভোগান্তি বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ৩০ অক্টোবর থেকে দুবলার চরে শুঁটকি উৎসব, জীবিকার সন্ধানে সাগরে নামছেন হাজারো জেলে বাগেরহাটে নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা ও কার্যক্রম মূল্যায়নর কর্মশালা অনুষ্ঠিত  ৩১ অক্টোবর ১১ দলীয় ঐক্যের লংমার্চ, বাগেরহাটে কাটাখালীতে পথসভা পল্টন ট্র্যাজেডিতে শহীদদের স্মরণে বাগেরহাটে জামায়াতের বিক্ষোভ মিছিল বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কুপিয়ে লক্ষাধিক টাকা ছিনতাই যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বাগেরহাটে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ

শব্দের চেয়ে ৬ গুণ গতিতে আঘাত হানবে ভারতের ক্ষেপণাস্ত্র

  • Reporter Name
  • আপডেট টাইম : 10:51:55 pm, Tuesday, 8 September 2020
  • 738 বার

যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের পর বিশ্বের চতুর্থ দেশ হিসেবে হাইপারসনিক যুগে প্রবেশ করলো ভারত।
স্থানীয় সময় সোমবার (০৭ সেপ্টেম্বর) সকালে ওড়িশা উপকূলের বালাসোরের এপিজে আবদুল কালাম টেস্টিং রেঞ্জ থেকে সাফল্যের সঙ্গে ‘হাইপারসনিক টেকনোলজি ডেমোনস্ট্রেটর ভেহিকেল’-র সফল পরীক্ষা চালিয়েছে দেশটি। দেশীয় প্রযুক্তিতে তৈরি প্রতিরক্ষা প্রযুক্তির ক্ষেত্রে বড়সড় পদক্ষেপ বলে দাবি করেছে নয়াদিল্লি।
ক্ষেপণাস্ত্র বুস্টার ব্যবহার করে হাইপারসনিক প্রযুক্তির পরীক্ষা করা হয়। সেই বুস্টার হাইপারসনিক ভেহিকেলকে ৩০ কিলোমিটার উচ্চতায় নিয়ে যায়। সফলভাবে স্ক্র্যামজেট ইঞ্জিন চালু করা হয়। দেশটির একাধিক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন সফলভাবেই এই কাজ সম্পন্ন হয়েছে।

এ বিষয়ে দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এক টুইট বার্তায় অভিনন্দন জানিয়ে বলেন, ‘দেশীয়ভাবে হাইপারসনিক টেকনোলজি ডেমোনস্ট্রেটর ভেহিকেলের সফল পরীক্ষা করেছে ডিআরডিও। আর এটি আমাদের সফলতাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে। এ ঐতিহাসিক সাফল্য আনতে যারা দিনরাত পরিশ্রম করেছেন তাদের অভিনন্দন জানাচ্ছি। তাদের জন্য ভারত গর্বিত’।
এ পরীক্ষায় সফল হওয়ায় আগামী পাঁচ বছরে স্ক্র্যামজেট ইঞ্জিনের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র তৈরি করতে পারবে ডিআরডিও। যা প্রতি সেকেন্ডে দুই কিলোমিটারের বেশি পথ অতিক্রম করে শত্রুর লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

শব্দের চেয়ে ৬ গুণ গতিতে আঘাত হানবে ভারতের ক্ষেপণাস্ত্র

আপডেট টাইম : 10:51:55 pm, Tuesday, 8 September 2020