Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার বাগেরহাট পৌরসভার সড়ক উন্নয়নে অনিয়মের অভিযোগ, পুরোনো ঠিকাদারের হাতেই একাধিক কাজ,

আইপিএল নিলামে প্রথম ধাপে অবিক্রিত সাকিব

  • Robiul Islam
  • আপডেট টাইম : 05:46:21 pm, Friday, 23 December 2022
  • 109 বার

স্পোর্টস ডেস্ক: আবারও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামে অবিক্রিত রয়ে গেলেন সাকিব আল হাসান। গতবারের মতো এবারও তাকে কেনেনি কোনো দল।

আগেরবারের চেয়ে ভিত্তিমূল্য ৫০ লাখ রুপি কমিয়েছিলেন সাকিব। কিন্তু বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়কের প্রতি আগ্রহ দেখায়নি কোনো দল। তবে নিলামের শেষ দিকে আবারও তোলা হতে পারে তার নাম।

ভারতের কোচিতে চলছে আইপিএলের ‘মিনি’ নিলাম। এবারের নিলামে ৯৯১ জন ক্রিকেটারের নাম আসলেও চূড়ান্ত তালিকায় ছিল ৪০৫ জন ক্রিকেটার।

২০১১ সাল থেকে আইপিএলের নিয়মিত মুখ ছিলেন সাকিব। বেশিরভাগ সময় খেলেছেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে। এই দলকে দুইবার শিরোপা জেতাতেও ছিল বড় অবদান।

২০১১ থেকে ২০১৭ সাল পর্যন্ত কলকাতা নাইট রাইডার্সে খেলেন সাকিব। ২০১৮ মৌসুমে তাকে কিনে নেয় সানরাইজার্স হায়দরাবাদ। পরের বছরও হায়দরাবাদেই খেলেছেন।

নিষেধাজ্ঞার কারণে খেলতে পারেননি এরপর। সেই যে বিরতি গেলো, আর আইপিএলে সুযোগ মেলেনি বিশ্বসেরা অলরাউন্ডারের। গতবার অবিক্রিত ছিলেন ২ কোটি রুপিতে। এবার তার ভিত্তিমূল্য দেড় কোটি রুপিতে প্রথম ধাপে আগ্রহ দেখায়নি কোনো দল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়

আইপিএল নিলামে প্রথম ধাপে অবিক্রিত সাকিব

আপডেট টাইম : 05:46:21 pm, Friday, 23 December 2022