Dhaka , Sunday, 1 November 2026
শিরোনাম :
বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না          —–ডা. শফিকুর রহমান জায়গার সংকট, আগাছা-জঙ্গলে বেহাল বাগেরহাটের বড় কবরস্থান, দাফনেও ভোগান্তি বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ৩০ অক্টোবর থেকে দুবলার চরে শুঁটকি উৎসব, জীবিকার সন্ধানে সাগরে নামছেন হাজারো জেলে বাগেরহাটে নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা ও কার্যক্রম মূল্যায়নর কর্মশালা অনুষ্ঠিত  ৩১ অক্টোবর ১১ দলীয় ঐক্যের লংমার্চ, বাগেরহাটে কাটাখালীতে পথসভা পল্টন ট্র্যাজেডিতে শহীদদের স্মরণে বাগেরহাটে জামায়াতের বিক্ষোভ মিছিল বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কুপিয়ে লক্ষাধিক টাকা ছিনতাই যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বাগেরহাটে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ

পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে মার্কিন ডেপুটি সেক্রেটারির ফোন

  • Robiul Islam
  • আপডেট টাইম : 08:06:35 am, Friday, 23 December 2022
  • 167 বার

নিউজ ডেস্ক: বাংলাদেশে মার্কিন দূতাবাস কর্মীদের নিরাপত্তা এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চায় যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দপ্তরের ডেপুটি সেক্রেটারি ওয়েন্ডি শারমেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গে ফোনালাপে এ কথা জানান।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেড প্রাইস এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেন। মার্কিন ডেপুটি সেক্রেটারি বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক জোরদার করার বিষয়েও আলোচনা করেছেন।

বাংলাদেশ ইতোমধ্যে যুক্তরাষ্ট্রসহ সব দেশের কূটনীতিক ও দূতাবাস কর্মীদের পূর্ণ নিরাপত্তা দেওয়ার আশ্বাস দিয়েছে। মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস ১৪ ডিসেম্বর ঢাকার শাহীনবাগে মায়ের ডাক নামে একটি সংগঠনের সদস্যদের সঙ্গে দেখা করতে যান। সে সময় মায়ের কান্না নামে আরেকটি সংগঠন তার সঙ্গে দেখা করতে চান। পরে নিরাপত্তাজনিত কারণে রাষ্ট্রদূত দ্রুত ওই এলাকা ছেড়ে যান। পরে তিনি পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে দেখা করে নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানান।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরও বাংলাদেশের রাষ্ট্রদূতকে ডেকে তাদের উদ্বেগ জানিয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে মার্কিন ডেপুটি সেক্রেটারির ফোন

আপডেট টাইম : 08:06:35 am, Friday, 23 December 2022