Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার বাগেরহাট পৌরসভার সড়ক উন্নয়নে অনিয়মের অভিযোগ, পুরোনো ঠিকাদারের হাতেই একাধিক কাজ,

আচরণগত সমস্যায় বিগ ব্যাশ ‘শেষ’ আফগান পেসারের

  • Robiul Islam
  • আপডেট টাইম : 08:15:04 am, Saturday, 24 December 2022
  • 136 বার

স্পোর্টস ডেস্ক: বল হাতে বিগ ব্যাশ অধ্যায়ের শুরুটা দারুণ করেছিলেন ফজলহক ফারুকি। কিন্তু মাঠের বাইরের ‘পারফরম্যান্স’ থমকে দিল অস্ট্রেলিয়ার এই ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্টে তার পথচলা। আফগানিস্তানের এই পেসারের সঙ্গে চুক্তি বাতিল করে দিল বিগ ব্যাশের দল সিডনি থান্ডার।

সিডনি থান্ডার বিবৃতিতে জানায়, গত ১৫ ডিসেম্বর একটি ঘটনার পর ফারুকির আচরণ নিয়ে অভিযোগ পায় তারা। এরপর তারা ক্রিকেট অস্ট্রেলিয়াকে তা জানায় তদন্তের জন্য।

ক্রিকেট অস্ট্রেলিয়ার কোড অব কন্ডাক্ট কমিশনারের তদন্ত ও শুনানি শেষে ফারুকির সঙ্গে চুক্তি বাতিল করার সিদ্ধান্ত নেয় থান্ডার কর্তৃপক্ষ। ক্রিকেট নিউ সাউথ ওয়েলসের প্রধান নির্বাহী লি জার্মন বিবৃতি থেকে কিছুটা আঁচ করা যায়, ঘটনা সম্ভবত গুরুতর কিছুই ছিল।

লি জার্মন জানানা, ফারুকির ওই আচরণ আমাদের মূল্যবোধ্যের সঙ্গে যায় না এবং সিদ্ধান্ত নেওয়া হয় যে, তার চুক্তি বাতিল করা হবে। আমাদের মনোযোগ এখন ওই ঘটনায় আক্রান্তদের প্রয়োজনীয় সহায়তা দেওয়া নিয়ে।

ক্রিকেট অস্ট্রেলিয়ার বিবৃতিতে জানানো হয়, ঘটনার বিস্তারিত তারা গোপন রাখতে চায় এবং আর কোনো মন্তব্য এ ব্যাপারে করা হবে না।

ইংলিশ পেস বোলিং অলরাউন্ডার ডেভিড উইলির বদলি হিসেবে ফারুকিকে এবার দলে নেয় থান্ডার। ওই ঘটনার আগে তার বিগ ব্যাশ অভিষেক হয় মেলবোর্ন স্টার্সের বিপক্ষে। দারুণ বোলিংয়ে ২০ রানে নেন ২ উইকেট। ঘটনার পরদিন অ্যাডিলেইড স্ট্রাইকার্সের সঙ্গে দুর্দান্ত বোলিংয়ে নেন ২০ রানে ৩ উইকেট। পরে আরও দুটি ম্যাচ খেললেও উইকেট পাননি। সবশেষ ম্যাচ অবশ্য ৪ ওভারে রান দেন কেবল ২১।

থান্ডারের সঙ্গে তার চুক্তি ছিল ৯ ম্যাচের। তা থেমে গেল ৪ ম্যাচেই। বদলি কাউকে নেওয়ার সিদ্ধান্ত এখনও হয়নি বলে জানিয়েছে ক্লাবটি। ফারুকি আইপিএলে আছেন সানরাইজার্স হায়দরাবাদ স্কোয়াডে। আগামী মাসে দুবাইয়ের বহুল আলোচিত আইএল টি-টোয়েন্টিতে তার খেলার কথা মুম্বাই ইন্ডিয়ান্স এমিরেটসে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়

আচরণগত সমস্যায় বিগ ব্যাশ ‘শেষ’ আফগান পেসারের

আপডেট টাইম : 08:15:04 am, Saturday, 24 December 2022