Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার বাগেরহাট পৌরসভার সড়ক উন্নয়নে অনিয়মের অভিযোগ, পুরোনো ঠিকাদারের হাতেই একাধিক কাজ,

চীনে এক দিনে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ কোটির বেশি মানুষ

  • Robiul Islam
  • আপডেট টাইম : 08:21:23 am, Saturday, 24 December 2022
  • 123 বার

আন্তর্জাতিক ডেস্ক: চীনে চলতি সপ্তাহে এক দিনে করোনায় আক্রান্ত হয়েছেন তিন কোটি ৭ লাখ মানুষ। দেশটির স্বাস্থ্য প্রশাসনের সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম।

ডিসেম্বর মাসের শুধু প্রথম ২০ দিনে ২৪ কোটি ৮০ লাখ মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। এরপর পরিস্থিতি আরও খারাপ হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশ্বের সর্বাধিক জনবহুল দেশের জনগোষ্ঠীর ১৮ শতাংশই করোনায় আক্রান্ত।

অবশ্য সরকারিভাবে জানানো হয়েছে, চীনে দৈনিক তিন হাজার ৪৯ জন করোনায় আক্রান্ত হচ্ছেন। বাস্তবে আক্রান্তের সংখ্যা যে অনেক বেশি বুধবার দেশটির স্বাস্থ্য কর্মকর্তাদের এই পরিসংখ্যান থেকেই তা স্পষ্ট।

চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন জানিয়েছে, কেউ অন্য দুরারোগ্য ব্যধিতে আক্রান্ত হওয়ার পর করোনায় আক্রান্ত হলে, তাকে করোনা পজিটিভ রোগী হিসেবে ধরা হবে না। চীন সরকার এভাবে আক্রান্ত এবং মৃতের সংখ্যা গোপন করে যাচ্ছে বলে অভিযোগ তুলেছ পশ্চিমা সংবাদমাধ্যম।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাপ্তাহিক প্রতিবেদনে দেখা গেছে, ৭ ডিসেম্বর পর্যন্ত চীনে করোনার সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া মানুষের সংখ্যা বাড়ছে। তবে প্রতিবাদ-বিক্ষোভের মুখে ওই দিন চীন তার শূন্য কোভিড নীতি তুলে নেয়। এরপর থেকে করোনায় আক্রান্তের সংখ্যা আরও বাড়তে শুরু করে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়

চীনে এক দিনে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ কোটির বেশি মানুষ

আপডেট টাইম : 08:21:23 am, Saturday, 24 December 2022