Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
রামপালের এক ইউনিট বন্ধ, উৎপাদন নেমেছে ৬০০ মেগাওয়াটের নিচে তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

নওগাঁয় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড

  • Robiul Islam
  • আপডেট টাইম : 08:18:59 am, Saturday, 24 December 2022
  • 170 বার

নিউজ ডেস্ক: দেশের সর্বোনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে উত্তরের সীমান্তবর্তী জেলা নওগাঁয়। সকাল ৯টায় জেলায় ৮.৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। যা চলতি শীত মৌসুমে সর্বনিম্ন।

নওগাঁর বদলগাছি আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের কর্মকর্তা নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নজরুল ইসলাম বলেন, আজ সকাল ৯ টায় নওগাঁয় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশার সঙ্গে উত্তরের হিমেল বাতাস প্রবাহিত হওয়ায় তাপমাত্রা নিম্নমুখী হতে শুরু করে। তবে ঘন কুয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের দেখা মিলছে। আস্তে আস্তে আবহাওয়া আরও নিম্নমুখী হতে পারে বলেও জানান তিনি।

জেলার মান্দা উপজেলার কৃষক শহিদুল ইসলাম জানান, হঠাৎ করে এমন ঠান্ডা এবং কুয়াশায় মাঠে কাজ করতে আমাদের সমস্যা হচ্ছে। অন্যন্য দিনের তুলনায় আজ মাঠে কৃষকের সংখ্যা অনেক কম। পাশাপাশি ঠান্ডার কারণে কৃষি শ্রমিকও পাওয়া যাচ্ছে না। ঘন কুয়াশার সঙ্গে উত্তরের হিমেল বাতাসে মানুষের ভোগান্তি বেড়েছে।

জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান জানান, ঠান্ডা প্রভাব বাড়ার ফলে জেলার ১১ টি উপজেলায় শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণের নির্দেশনা দেওয়া হয়েছে। এরইমধ্যে উপজেলা নির্বাহি কর্মকর্তারা শীতবস্ত্র বিতরণ শুরু করেছেন।

তিনি আরও জানান, এবছর জেলার প্রতিটি ইউনিয়ন এবং পৌরসভায় ৪৯০টি করে কম্বল বিতরণ করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

রামপালের এক ইউনিট বন্ধ, উৎপাদন নেমেছে ৬০০ মেগাওয়াটের নিচে

নওগাঁয় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড

আপডেট টাইম : 08:18:59 am, Saturday, 24 December 2022