Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার বাগেরহাট পৌরসভার সড়ক উন্নয়নে অনিয়মের অভিযোগ, পুরোনো ঠিকাদারের হাতেই একাধিক কাজ,

প্যারিসে বন্দুক হামলায় নিহত ৩

  • Robiul Islam
  • আপডেট টাইম : 08:34:00 am, Saturday, 24 December 2022
  • 210 বার

আন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্সের রাজধানী প্যারিসে এক বন্দুকধারীর গুলিতে তিন জন নিহত ও তিন জন আহত হয়েছেন। হামলাকারী একটি কুর্দি সাংস্কৃতিক কেন্দ্র লক্ষ্য করে এবং স্থানীয় সম্প্রদায়ের সদস্যদের গুলি করে বলে জানিয়েছে বিবিসি।

হামলার পরপর ৬৯ বছর বয়সী এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়। পরে জানা যায়, তিনি সম্প্রতি কারাগার থেকে মুক্তি পেয়েছেন।

ফ্রান্সের কুর্দিশ ডেমোক্রেটিক কাউন্সিল (সিডিএফ-কে) ওই কেন্দ্রটি পরিচালনা করে থাকে। কী কারণে সেখানে হামলা চালানো হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। তবে প্যারিসের প্রসিকিউটর লর বেকুউ জানিয়েছেন, সন্দেহভাজন ব্যক্তির বিরুদ্ধে আগে বর্ণবাদী সহিংসতার অভিযোগ আনা হয়েছিল। ২০২১ সালের ৮ ডিসেম্বর প্যারিসের একটি অভিবাসী শিবিরে তলোয়ার নিয়ে আক্রমণ করেছিলেন তিনি। কেন তাকে সম্প্রতি মুক্তি দেওয়া হয়েছিল তা স্পষ্ট নয়।

স্থানীয় মেয়র আলেকজান্দ্রা কর্ডেবার্ড জানিয়েছেন, সন্দেহভাজন ব্যক্তিও গুলিতে আহত হয়েছেন। কুর্দি কমিউনিটি সেন্টার, একটি রেস্তোরাঁ এবং একটি সেলুনে হামলার ঘটনা ঘটে। সেলুনে গুলিবিদ্ধ হয়েছেন দুজন।

প্যারিসের মেয়র অ্যান হিডালগো বলেছেন, এই হত্যাকাণ্ড যে ঘটিয়েছে সে ‘অতি ডানপন্থী কর্মী। কুর্দিরা যেখানেই থাকুক না কেন তারা অবশ্যই শান্তি ও নিরাপত্তায় বসবাস করতে পারবে। এই অন্ধকার সময়ে প্যারিস তাদের পাশে আছে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়

প্যারিসে বন্দুক হামলায় নিহত ৩

আপডেট টাইম : 08:34:00 am, Saturday, 24 December 2022