Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার বাগেরহাট পৌরসভার সড়ক উন্নয়নে অনিয়মের অভিযোগ, পুরোনো ঠিকাদারের হাতেই একাধিক কাজ,

পর্তুগাল জাতীয় পরিষদে ‘বাংলাদেশ ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠন

  • Robiul Islam
  • আপডেট টাইম : 08:16:26 am, Sunday, 25 December 2022
  • 439 বার

প্রবাস ডেস্ক: বাংলাদেশ ও পর্তুগালের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আর দৃঢ় করতে পর্তুগালের জাতীয় পরিষদে ১০ সদস্য বিশিষ্ট ‘বাংলাদেশ-পর্তুগাল পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠন করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারিক আহসান। পর্তুগীজ জাতীয় পরিষদের সহ-সভাপতি (ডেপুটি স্পিকার) ড. আদাঁও সিলভা বাংলাদেশের রাষ্ট্রদূত তারিক আহসানকে আনুষ্ঠানিকভাবে বিষয়টি অবহিত করেন।

সম্প্রতি পর্তুগালের বর্তমান ১৫তম জাতীয় সংসদ ‘পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ প্রতিষ্ঠার জন্য বন্ধুত্বপূর্ণ দেশের তালিকা হালনাগাদ করে। সর্বমোট ৫৯টি দেশের এ তালিকায় দক্ষিণ এশিয়ার ৩টি দেশসহ মোট ১৪টি এশীয় দেশ রয়েছে এবং প্রথমবারের মতো বাংলাদেশ এই তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে।

এই মাসে ‘পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ সমূহের সদস্যদের নির্বাচিত করা হয়েছে। সদ্য গঠিত এই গ্রুপের সভাপতির দায়িত্ব পালন করবেন বর্তমান পর্তুগালের সংসদের ডেপুটি স্পিকার ড. আদাঁও সিলভা, যিনি মধ্য-ডানপন্থী স্যোশাল ডেমোক্রেটিক পার্টির (পিএসডি) সংসদ সদস্য। এছাড়াও অন্যান্য সদস্যদের মধ্যে বর্তমান ক্ষমতাসীন মধ্য-বামপন্থী পর্তুগাল স্যোশালিস্ট পার্টি (পিএস) থেকে দুজন সহ-সভাপতিসহ মোট চারজন, মধ্য-ডানপন্থী স্যোশাল ডেমোক্রেটিক পার্টি (পিএসডি) থেকে চারজন এবং ডানপন্থী শেগা পার্টি থেকে একজন সংসদ সদস্য রয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়

পর্তুগাল জাতীয় পরিষদে ‘বাংলাদেশ ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠন

আপডেট টাইম : 08:16:26 am, Sunday, 25 December 2022