Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার বাগেরহাট পৌরসভার সড়ক উন্নয়নে অনিয়মের অভিযোগ, পুরোনো ঠিকাদারের হাতেই একাধিক কাজ,

জেদ্দায় বাংলাদেশি রেস্তোরাঁ উদ্বোধন

  • Robiul Islam
  • আপডেট টাইম : 08:27:15 am, Monday, 26 December 2022
  • 155 বার

প্রবাস ডেস্ক: সৌদি আরবে বিনিয়োগ করে প্রতিনিয়ত সাফল্যের মুখ দেখছেন প্রবাসী বাংলাদেশিরা। তারই ধারাবাহিকতায় জেদ্দায় বাওয়াদি স্টার মার্কেটের পাশে চালু হলো ‘সাইমা রেস্টুরেন্ট’। বাংলাদেশি খাবারের পাশাপাশি বিভিন্ন দেশের খাবারের ব্যবস্থা আছে এ রেস্তোরাঁয়।

লায়ন ইসমাইল মো. মুন্নার তত্ত্বাবধানে ও শাকিল চৌধুরীর পরিচালনায় রেস্তোরাঁর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন এর উদ্যোক্তা সাইদুল ইসলাম চৌধুরী, ব্যবসায়ী মনির উদ্দিন, শরিফ, শহিদ, সোলাইমান বাবুলসহ বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা।

মোনাজাত পরিচালনা করেন হাফেজ মুহাম্মদ কেরামত আলী। অনুষ্ঠানে দেশ-জাতির সমৃদ্ধি ও প্রতিষ্ঠানের মঙ্গল কামনা করে দোয়া করা হয়। পরে আগত অতিথিদের নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

প্রসঙ্গত, বিদেশি নাগরিকদের বিনিয়োগের পথ উন্মুক্ত করে দিয়েছে সৌদি সরকার। এ অনুমোদন পেয়ে বিনিয়োগ শুরু করেছেন সৌদি আরবে অবস্থানকারী বাংলাদেশিরাও। সৌদি আরবের জেদ্দায় প্রথম নারী উদ্যোক্তা প্রবাসী কবি ও লেখিকা আবেদা সুলতানার উদ্যোগে রয়েল রেস্টুরেন্টের যাত্রা শুরু হয়েছে।

প্রবাসী বাংলাদেশিরা এতদিন সৌদি আরবে অন্যের নামে গোপনে ব্যবসা করতেন। সৌদি সরকার আইন পরিবর্তন করে বিদেশিদের বৈধভাবে ব্যবসা করার সুযোগ দেওয়ায় অনেকেই নিজের নামে ব্যবসা করার উদ্যোগ নিয়েছেন। যেসব প্রবাসী গোপনে ব্যবসা করতেন তাদেরকে বৈধভাবে ব্যবসার নিবন্ধন করার জন্য সুযোগ দিয়েছে সৌদি সরকারের বাণিজ্য মন্ত্রণালয়।

সম্প্রতি সৌদি আরব সরকার গত বছর দেশটিতে অবস্থানরত বিভিন্ন দেশের নাগরিকদেরকে সহজ শর্তে ব্যবসা করার সুযোগের ঘোষণা দেওয়া হয়। আগে যেসব প্রবাসী গোপনে ব্যবসা করতেন তাদেরকে নিজ নামে ব্যবসার নিবন্ধন করার জন্য সুযোগ দেওয়া হয়। প্রবাসীদের নিজ নামে ব্যবসা করার সুযোগ দেওয়ার জন্য এরইমধ্যে বাণিজ্যিক গোপনীয়তাবিরোধী আইন সংশোধন করেছে দেশটির সরকার।

সৌদি সরকারের প্রবর্তিত নতুন আইন অনুযায়ী, বাণিজ্য মন্ত্রণালয় নিবন্ধনের পর সরকারি আইনজীবীর মাধ্যমে যাচাই-বাছাই করবে। কোনো ব্যবসায়িক লেনদেন ২০ মিলিয়ন বা ২ কোটি ডলারের বেশি হলে ৭৫ শতাংশ মালিকানা তার নামে রাখা হবে, বাকি ২৫ শতাংশ থাকবে সৌদি সরকারের মালিকানায়। এছাড়া, কোনো বিনিয়োগকারীর লেনদেন যদি দুই কোটির কম হয় সেই অনুপাতে তার মালিকানা নির্ধারণ করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়

জেদ্দায় বাংলাদেশি রেস্তোরাঁ উদ্বোধন

আপডেট টাইম : 08:27:15 am, Monday, 26 December 2022