Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার বাগেরহাট পৌরসভার সড়ক উন্নয়নে অনিয়মের অভিযোগ, পুরোনো ঠিকাদারের হাতেই একাধিক কাজ,

কানাডায় শীতকালীন ঝড়, অন্ধকারে হাজার হাজার নাগরিক

  • Robiul Islam
  • আপডেট টাইম : 08:24:56 am, Tuesday, 27 December 2022
  • 102 বার

আন্তর্জাতিক ডেস্ক: কানাডার ওপর দিয়ে বইছে তীব্র শীতকালীন ঝড়। এতে দেশটির অনেক স্থান বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ফলে হাজার হাজার কানাডীয়কে অন্ধকার ও শীতের মধ্যে দিন কাটাতে হচ্ছে। যদিও দেশটির কর্মীরা বিদ্যুৎ সংযোগ পুনরায় স্থাপনের জন্য কাজ চালিয়ে যাচ্ছে। গত সপ্তাহে কানাডায় শীতকালীন ঝড় আঘাত হানে। খবর টরন্টো স্টারের।

জানা গেছে, ব্যাপক তুষারপাতের কারণে ট্রেনের লাইনচ্যুতি অব্যাহত রয়েছে। এতে বড়দিন উপলক্ষে ছুটি কাটানোর পরিকল্পনা নষ্ট হচ্ছে অন্টারিও ও কুইবেকবাসীর।

টরন্টো-অটোয়া ও টরন্টো-মন্ট্রিল রুটে বড়দিনের ট্রেন বাতিল করার পরে ভায়া রেল কর্তৃপক্ষ এক টুইট বার্তায় জানিয়েছে, চলমান জটিলতার কারণে করিডোরে সব বক্সিং ডে ট্রেনও বাতিল করা হচ্ছে।

কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় শনিবার রাতে বরফে ঢাকা হাইওয়েতে একটি বাস উল্টে চারজন মারা গেছেন ও আহত হয়েছে কয়েক ডজন।

এদিকে প্রতিবেশী দেশ যুক্তরাষ্ট্রের ওপর দিয়েও বইছে শীতকালীন ঝড়। দেশটিতে নজিরবিহীন তুষারপাতের পাশাপাশি তাপমাত্রা কমেছে ব্যাপকভাবে। এতে এখন পর্যন্ত ৫০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে সেখানে। বৈরী আবহাওয়ার কারণে বাড়ি-ঘর থেকে বের হতে পারছেন না নাগরিকরা। প্রভাব পড়েছে ভ্রমণে।

নিউইয়র্কের গভর্নর ক্যাথি হচুল বলেছেন, নিউইয়র্কের পশ্চিমাঞ্চলে ঝড়ের আঘাত বেশি অনুভূত হচ্ছে। তাছাড়া বেশ কিছু এলাকায় লুটপাটের খবর পাওয়া গেছে। জরুরি যানবাহন দিয়ে রাস্তা বন্ধ রাখা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়

কানাডায় শীতকালীন ঝড়, অন্ধকারে হাজার হাজার নাগরিক

আপডেট টাইম : 08:24:56 am, Tuesday, 27 December 2022