Dhaka , Sunday, 1 November 2026
শিরোনাম :
বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না          —–ডা. শফিকুর রহমান জায়গার সংকট, আগাছা-জঙ্গলে বেহাল বাগেরহাটের বড় কবরস্থান, দাফনেও ভোগান্তি বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ৩০ অক্টোবর থেকে দুবলার চরে শুঁটকি উৎসব, জীবিকার সন্ধানে সাগরে নামছেন হাজারো জেলে বাগেরহাটে নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা ও কার্যক্রম মূল্যায়নর কর্মশালা অনুষ্ঠিত  ৩১ অক্টোবর ১১ দলীয় ঐক্যের লংমার্চ, বাগেরহাটে কাটাখালীতে পথসভা পল্টন ট্র্যাজেডিতে শহীদদের স্মরণে বাগেরহাটে জামায়াতের বিক্ষোভ মিছিল বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কুপিয়ে লক্ষাধিক টাকা ছিনতাই যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বাগেরহাটে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ

পিএসজির জার্সিতে কবে মাঠে নামবেন মেসি-এমবাপ্পেরা?

  • Robiul Islam
  • আপডেট টাইম : 08:15:05 am, Tuesday, 27 December 2022
  • 132 বার

স্পোর্টস ডেস্ক: কাতার বিশ্বকাপের পর ক্লাব ফুটবলে ব্যস্ততা বাড়ছে ফুটবলারদের। এরই মধ্যে ইংলিশ প্রিমিয়ার লিগের খেলা মাঠে গড়িয়েছে, বাকি লিগগুলোর খেলাও দ্রুতই মাঠে গড়াবে। বিশ্বকাপ রানার্সআপ ফ্রান্সের তারকা কিলিয়ান এমবাপ্পে তো বিশ্বকাপ শেষ হওয়ার ৬৪ ঘণ্টার মধ্যেই ফিরেছেন ক্লাবের অনুশীলনে।

এখন ফিফা কাঁপানো মেসি-এমবাপ্পে-নেইমারদের পিএসজির জার্সিতে কবে দেখা যাবে মাঠে- তার অপেক্ষা ফুটবলপ্রেমীদের। গণমাধ্যমের খবর, সবকিছু ঠিকঠাক থাকলে বুধবারই (২৮ ডিসেম্বর) ক্লাবের হয়ে স্ত্রাসবুর্গের বিপক্ষে মাঠে নামছেন কিলিয়ান এমবাপ্পে। তবে বিশ্বচ্যাম্পিয়ন লিওনেল মেসিকে ফের কবে ক্লাবের জার্সিতে দেখা যাবে, তা এখনও অজানা।

দুর্দান্ত খেলে বলতে গেলে একক নৈপুণ্যে দলকে বিশ্বকাপ জিতিয়েছেন আর্জেন্টাইন ফুটবল মহাতারকা লিওনেল মেসি। তার হাত ধরেই কেটেছে আর্জেন্টিনার ৩৬ বছরের শিরোপা খরা। তাই লিওনেল মেসির এবারের বড়দিন উদ্‌যাপনটা ছিলো অন্য রকম। তিনি এখন নিজ শহর রোজারিওতে সময়টা কাটাচ্ছেন। তাই পিএসজির জার্সিতে মেসির ফেরার তারিখ ঠিক হয়নি, বিদায়ী বছরে তার ফেরার সুযোগও কম। ক্লাব কর্তৃপক্ষ অবশ্য সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করে চলেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকার সঙ্গে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

পিএসজির জার্সিতে কবে মাঠে নামবেন মেসি-এমবাপ্পেরা?

আপডেট টাইম : 08:15:05 am, Tuesday, 27 December 2022